ঘর ছেড়ে এবার বক্সিং রিংয়ে দুই বউয়ের ঝামেলা!রোহিতকে নিয়ে শালিনী ফুলকির মারপিট দেখে হেসে গড়াগড়ি খাচ্ছে দর্শক

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হওয়া একটি নবাগত জনপ্রিয় ধারাবাহিক হল (Bengali Serial) ‘ফুলকি’ (Phulki)। শুরু থেকেই ধারাবাহিকটি বেশ প্রিয় হয়ে উঠেছে দর্শকদের কাছে। এই ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা অভিষেক বসু এবং নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে নবাগত অভিনেত্রী দিব্যানী মন্ডলকে।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, রোহিতের জীবনে ফিরে এসেছে তার প্রাক্তন স্ত্রী শালিনী। তার উপর একের পর এক নোংরা পরিকল্পনার মধ্যে দিয়ে রোহিত আর ফুলকির জীবন ওষ্ঠাগত করে তুলেছে তাদের সব থেকে বড় শত্রু রুদ্র। এই সব কিছু থেকে প্রাণ পনে সবাইকে আগ্লানোর চেষ্টা করে চলেছে ফুলকি।
সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে যেখানে দেখা গিয়েছে, রোহিত ফুলকিকে প্রথম বক্সিং রিংয়ে নিয়ে আসে, সেখানে এসে ভীষণ খুশি হয় ফুলকি। হঠাৎই এক ঘুসি খেয়ে পড়ে যায় সে। মাথা তুলে দেখে শালিনী তার সামনে দাঁড়িয়ে। শালিনী তাকে বলে জীবন যুদ্ধে বেঁচে থাকতে গেলে এমন অনেক ঘুসি খেতে হয়। তখন ফুলকিও শালিনীকে এক ঘুসি মারে আর বলে জীবন যুদ্ধে বেঁচে থাকতে গেলে ঘুসি মারতেও হয়।
ধারাবাহিকের এই প্রমো দেখে হাসিতে ফেটে পড়লেন দর্শকমহল। এতদিন ধরে ধারাবাহিক গুলিতে দেখা যেত নায়ককে নিয়ে টানাটানি করছে দুই নায়িকা। তবে সেটা এতদিন অব্দি মৌখিকভাবেই সীমাবদ্ধ ছিল। ঝগড়া ঝাটি চেঁচামেচি এসবের মধ্যে দিয়েই বিষয়গুলো মিটতো। কিন্তু ফুলকি ধারাবাহিকটি সেইসবের থেকে নিজেকে অনেকটাই আপডেট করেছে। এবার আর মুখে নয় সরাসরি কিলচর ঘুসি প্রভৃতির মধ্যে দিয়ে নায়ককে পাওয়ার প্রচেষ্টা করছে নায়িকা এবং খলনায়িকা দুজনেই।
ধারাবাহিকটি যখন শুরু হয়েছিল দর্শকরা ভেবেছিলেন ধারাবাহিকের নায়িকা ফুলকির জীবনের লক্ষ্য, ভালোবাসা সব হবে এই বক্সিং কিন্তু এখন দেখা যাচ্ছে নায়িকার জীবনের প্রধান লক্ষ্য নায়ক আর তাকে পাবার উপায় হচ্ছে বক্সিং। এই বদল দেখেই ধারাবাহিকটিকে জমিয়ে ট্রোল করছে দর্শক মহল।

