এবার বাংলা মিডিয়াম শেষের পালা! গল্প প্রায় শেষের পথে! তবে কি টিআরপি তালিকায় অসফলতাই কারণ?

স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছে অনেক নতুন নতুন ধারাবাহিক। তার মধ্যে টিআরপির চক্রব্যূহে পড়ে শেষও হয়ে গেছে বেশ কিছু ধারাবাহিক। আর যে ধারাবাহিক গুলি শেষের পথে হাঁটছে হাঁটছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য ধারাবাহিক হল ‘বাংলা মিডিয়াম’। বর্তমানে আমরা সকলেই ইংরাজীর বন্ধনে বন্দী। আর তাই মনে করা হয়, বাংলা মিডিয়ামে পড়ে কিচ্ছু হয়না। কিন্তু বাংলা মিডিয়ামে পড়াশোনা করেও অনেক ছাত্র-ছাত্রী হয়েছেন শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার এই ছিল ধারাবাহিকের গল্পের বিষয়বস্তু।
ধারাবাহিকে জুটি হিসেবে রয়েছেন নীল-তিয়াসা জুটি। এই জুটি আগেও একটি ধারাবাহিক করে সকলের মন জয় করে নিয়েছিলেন। আবারও এই ধারাবাহিকে অভিনয় করে মন জিতে নিলেন। ধারাবাহিকের মূল বিষয়বস্তু শিক্ষা নিয়ে হলেও, ধারাবাহিককে চমক দিতে আনা হয় অনান্য প্রসঙ্গ। যাতে করে ধারাবাহিকের গল্প যেমন বড় হয়, তেমনই একঘেয়ে হয়ে ওঠেনা। এই রীতি অনুসরণ করে ধারাবাহিকে আনা হল বড়সড় চমক।
টলিপাড়ায় নতুন গুঞ্জন ধীরে ধীরে শেষ পর্বের দিকে এগোচ্ছে বাংলা মিডিয়াম! এই ধারাবাহিকের বর্তমান পর্বগুলি দেখে এমনটাই আন্দাজ করছেন দর্শকরা। ধারাবাহিকে ঘটে যাচ্ছে একের পড় এক দুর্ঘটনা। এর মাঝেই এক মর্মান্তিক ঘটনা ঘটে গেলো ঠাম্মির মারা যাওয়া। ঠাম্মি ছিল ইন্দিরার অনেক বড় ভরসার জায়গা। তার চলে যাওয়া অনেকটাই শূন্য করে দিয়েছে গল্পকে।
বেশ কিছু সপ্তাহ ধরেই বাংলা মিডিয়ামের টিআরপি অনেকটাই পড়ে গিয়েছে বলা চলে। আর এই টিআরপির খাতিরেই বেশ কিছু ভুল সিদ্ধান্ত গ্রহণ করছেন ধারাবাহিক নির্মাতারা যা মোটেই পছন্দ করছেন না দর্শক মহল। টিআরপি বাড়াতে বারবারই কৃষ্ণকলি ধারাবাহিকের প্লট হুবহু কপি করছে বাংলা মিডিয়াম। বর্তমানে এই ধারাবাহিকটি ঠিক যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে সেখানে পর্বের খুব তাড়াতাড়ি সমাপ্তি ঘটতে চলেছে এমনটা ভাবলে ভুল হবে না।
সোহানা রাজদীপের ঝামেলা মিটে যাওয়া, বিক্রমের নির্দোষ প্রমাণিত হয়ে ইন্দিরার সাথে মিল হওয়া আর অনন্যা চ্যাটার্জির পর্দা ফাঁস হওয়া হাতে গোনা এই কয়েকটা জিনিস ঘটলেই চুকে যায় ধারাবাহিকের পাঠ। দর্শকদের দাবি ধীরে ধীরে সেই পথে এগোচ্ছে বাংলা মিডিয়াম। একটি সফল জুটি পুনরায় ফিরে এসে চরম অসফল হল আরো একবার।

