স্বয়ম্ভু রাজনাথ মুখার্জির ছেলে! ডিএনএ টেস্ট করিয়ে প্রমাণ করল কৌশিকী! আগাম পর্ব ফাঁস

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হয় তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকটি হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। ধারাবাহিকটি দর্শক মহলে বেশ গ্রহণযোগ্যতা পাচ্ছে। এই ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে সৌম্যদীপ মুখার্জি, এবং নায়িকার ভূমিকার অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক।
একদম শুরুর দিন থেকেই নিজের সাথে হওয়া এবং পারিপার্শ্বিক মানুষদের সাথে হওয়া অন্যায়ের বিরোধিতা করে চলেছে ধারাবাহিকের নায়িকা জগদ্ধাত্রী। সে পেশায় একজন স্পেশাল ফোর্স পুলিশ অফিসার। বোঝাই যাচ্ছে তার হাতে ক্ষমতা রয়েছে আর সেই ক্ষমতারই সঠিক ব্যবহার করে চলেছে জগদ্ধাত্রী। এই সুবিচার পাইয়ে দিতে গিয়েই স্বয়ম্ভুর সাথে সম্পর্কে আবদ্ধ হয়েছিল সে।
বর্তমানে তার জীবনের সবথেকে বড় শত্রু হচ্ছে তুষার তীর্থ তলাপাত্র। আর তার সাথে হাত মিলিয়েছে উৎসব মেহেন্দি দেবু সহ আরো বেশ কয়েকজন যারা জগদ্ধাত্রীকে সহ্য করতে পারেনা। এসবের মাঝেই ধারাবাহিকের নায়কের পিতৃপরিচয় নিয়ে টানাটানি শুরু হলো।
কৌশিকী জগদ্ধাত্রীকে কথা দিয়েছিল পুজোর আগেই কোর্টে আপিল করবে সে। ডিএনএ টেস্ট করিয়ে প্রমাণ করে দেবে, স্বয়ম্ভু আসলে রাজনাথ আর উর্মিলার ছেলে। তবে এইটা জানতে পেরে যায় উৎসব এবং সঙ্গে সঙ্গে জানাই তার মা বৈদেহিকে।
ধারাবাহিকের আগামী পর্ব গুলিতে দেখা যাবে বৈদেহি নকল ডিএনএ টেস্টের রিপোর্ট তৈরি করে পিতৃপরিচয়হীন করে দেয় স্বয়ম্ভুকে। কিন্তু কৌশিকীর পাশে রয়েছে জগদ্ধাত্রী। তারা দুজন মিলে আসল সত্যিটা ঠিক খুঁজে বার করে আর স্বয়ম্ভুকে তার যোগ্য সম্মান এবং পিতৃপরিচয় ফিরিয়ে দেয়।

