জগদ্ধাত্রীর জন্যই স্বয়ম্ভুকে কোনদিনও মেনে নেবে না রাজনাথ, হতবাক কৌশিকী! প্রকাশ্যে ফাঁস আগামী পর্ব

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হয় তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকটি হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। ধারাবাহিকটি দর্শক মহলে বেশ গ্রহণযোগ্যতা পাচ্ছে। এই ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে সৌম্যদীপ মুখার্জি, এবং নায়িকার ভূমিকার অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক। যত দিন যাচ্ছে জনপ্রিয় হয়ে উঠছে এই মেগা।
কিছুদিন আগে দর্শকরা দেখেছেন স্বয়ম্ভুকে নিজের ছেলে হিসেবে বুকে টেনে নিয়েছিল রাজনাথ। তার খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘুমানো সবকিছুর দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছিল সে। এতদিন ধরে যে ভালোবাসা স্বয়ম্ভু পায়নি, সেই ভালোবাসায় তাকে দিতে চেয়েছিল রাজনাথ।
শুধু তাই নয়, নিজের বিষয়ে সম্পত্তি থেকে শুরু করে অফিসের কাজকর্ম সবকিছুতেই স্বয়ম্ভুকে জায়গা করে দিতে গিয়েছিল সে। তাতে বেশ মনক্ষুণ্ণ হয়েছিল উৎসব মেহেন্দি এবং বৈদেহি। তবে এইবার জগদ্ধাত্রী জন্যই সেই ভালোবাসা পরিণত হলো ঘৃণায়।
যে জগদ্ধাত্রীর জন্য একসময় স্বয়ম্ভু নিজের পিতৃপরিচয় ফিরে পেয়েছিল সেই জগদ্ধাত্রীদের জন্যই এবার সেই ভালোবাসা হারালো সে। তবে এর পিছনে রয়েছে উৎসব আর মেহেন্দি। কোন দিক দিয়েই জগদ্ধাত্রীর কোনো ক্ষতি করা যাচ্ছে না দেখে এইবার এক নোংরা চাল চেলেছে তারা। পুরনো সম্পর্ককে টেনে এনে, একাধিক মিথ্যা এবং কুমন্তব্য করে জগদ্ধাত্রী আর স্বয়ম্ভুকে সবার চোখে নিচে নামিয়ে দিয়েছে তারা।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, কৌশিকী খাবার টেবিলে রাজনাথকে জিজ্ঞাসা করছে নিজের বড় ছেলের প্রতি এত ঘৃণা এত অনীহা কেন? তখন রাজনাথ টেবিল ছেড়ে উঠে গিয়ে বলে, “হ্যাঁ এত ঘৃণা তৈরি হয়েছে কারণ জগদ্ধাত্রীর সঙ্গে উৎসবের সম্পর্ক ছিল।”

