টপারশিপ পেতে এবার সূর্যর পথ অনুসরণ করবে স্বয়ম্ভু! নায়ক নায়িকার মধ্যে ভুল বোঝাবুঝি না থাকলে কি জনপ্রিয়তা পাওয়া যায় না?
ভুল বোঝার ট্রেনিং টা কি সূর্যের থেকেই নিচ্ছে স্বয়ম্ভু? এইবারে সূর্যের দলে নাম লেখালো জগদ্ধাত্রীর নায়ক

এই মুহূর্তে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে জগদ্ধাত্রী (Jagaddhatri)। শুরু থেকেই দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পাচ্ছে এই ধারাবাহিক। ধারাবাহিকের আকর্ষণীয় প্লট মন জয় করছে ভক্তদের। বর্তমানে জি বাংলার চ্যানেল টপার হচ্ছে জগদ্ধাত্রী।
স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়ার (Anurager Chowa) পরেই যদি কোন ধারাবাহিকের নাম আসে তাহলে সেটা হলো জগদ্ধাত্রী। এই চলতি সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম স্থান রয়েছে অনুরাগের ছোঁয়া এবং দ্বিতীয় স্থানে জগদ্ধাত্রী। মাত্র পয়েন্ট ওয়ান নাম্বারে অনুরাগের ছোঁয়া থেকে পিছিয়ে এই ধারাবাহিক। তবে এবার এই পয়েন্ট ওয়ান নাম্বার ছাড়তেও রাজি নয় জগদ্ধাত্রী, তাই সূর্যকে কপি করা শুরু করছে স্বয়ম্ভু।
অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে বর্তমানে দেখা যাচ্ছে নায়ক নায়িকার মধ্যে চরম বিবাদ। এই এক বছর ধরে সূর্য দীপাকে শুধু মাত্র পরিমাণ ভুল বুঝেছে অবিশ্বাস করেছে ঘৃণা করেছে। বাংলা ধারাবাহিক জগতের কোন ধারাবাহিক এই এত দীর্ঘ সময় ধরে কোন নায়ক নায়িকার মাঝে বিবাদ চলেছে বলে মনে পড়ে না দর্শকদের।
এই ভুল বোঝাবুঝি অপমান অসম্মান যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের ইউএসপি হয়ে দাঁড়িয়েছে। আর অদ্ভুতভাবে ধারাবাহিকটি অসম্ভব সফলতা পাচ্ছে। বহুদিন ধরেই জগদ্ধাত্রী চেষ্টা করেছে অনুরাগের ছোঁয়াকে টক্কর দেওয়ার কিন্তু পারেনি। তাই এইবার অবশেষে সূর্যকেই কপি করতে শুরু করেছে স্বয়ম্ভু।
এই দিনের পর্বে দেখা যায় উৎসব আর মেহেন্দি ষড়যন্ত্র করে জগদ্ধাত্রীকে ফাঁসানোর জন্য যে প্রেম পত্রগুলো জগদ্ধাত্রীর আলমারিতে রেখে এসেছিল সেগুলো চোখে পড়ে যায় স্বয়ম্ভুর। জিনিসগুলো দেখামাত্র দিক কাল জ্ঞান শূন্য হয়ে জগদ্ধাত্রীকে ভুল বুঝে বসে স্বয়ম্ভু।
তার একবারও মাথায় আসেনা যে এই নিয়ে সরাসরি জগদ্ধাত্রীর সাথে কথা বলাটাই বোধহয় শ্রেয়। তা না করে নিজের মনে আকাশ কুসুম গল্প সাজিয়ে ফেলে সে। আর তারপরেই জগদ্ধাত্রীর সঙ্গে অদ্ভুত আচরণ করতে শুরু করে স্বয়ম্ভু। ভক্তরা আরো একটা সূর্য তৈরি হতে দেখছে এবার জগদ্ধাত্রী ধারাবাহিকে। তাই এবার সমালোচনার তীর স্বয়ম্ভুকে নিয়ে।

