বধুয়ার স্লট ঘোষনা করলো চ্যানেল, কোপ পড়লো সন্ধ্যাতারার ওপর! মন খারাপ দর্শকমহলের

বেশ কিছুদিন আগেই বাংলার ধারাবাহিক প্রেমি দর্শকদের (Audience) জানানো হয়েছিল স্টার জলসার (Star Jalsha) পর্দায় আসতে চলেছে সবার প্রিয় টেলি নায়ক রেজওয়ান রাব্বানী শেখ অভিনীত (Rizwan Rabbani Sheikh) এক নতুন ধারাবাহিক। আর এই ধারাবাহিকের নাম রাখা হয়েছে বধুয়া (Bodhuya)।
ইতিমধ্যেই চ্যানেল কর্তৃপক্ষ সম্প্রচার করেছে এই ধারাবাহিকের প্রথম প্রোমো (Promo)। প্রথম প্রোমো দেখেই আসন্ন ধারাবাহিকটির প্রতি আগ্রহ বেড়ে গিয়েছে দর্শকদের। উত্তেজনা সৃষ্টি হয়েছে ভক্তদের মাঝে। বাজিমাত করে দিয়েছে বধুয়া ধারাবাহিকের গল্প। এই আসন্ন গল্পে রয়েছে ভরপুর রহস্য। এই মেগার প্রোমো দেখেই দর্শকরা বুঝতে পেরেছেন ধারাবাহিকটি হতে চলেছে অত্যন্ত আকর্ষণীয়।
এই প্রমোশন ভিডিও দেখামাত্রই অনেকগুলো প্রশ্নের সঞ্চার হয়েছে দর্শকদের মনে, আর সেই প্রশ্নের উত্তর দর্শকরা সেদিনই পাবেন যেদিন ধারাবাহিকটি টেলিভিশনের সম্প্রচারিত হওয়া শুরু করবে। এতদিন অবধি দর্শকমহল অপেক্ষা করে বসেছিলেন কবে চ্যানেলের তরফ থেকে ধারাবাহিকটি স্লট ঘোষণা করা হবে।
অবশেষে বধুয়ার স্লট ঘোষণা করল চ্যানেল কর্তৃপক্ষ। দর্শকদের দীর্ঘ প্রতীক্ষিত এই ধারাবাহিক সম্প্রচার হওয়া শুরু করবে, আগামী মাসে অর্থাৎ মার্চের ৪ তারিখ থেকে। সন্ধ্যা সাড়ে সাতটায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। অর্থাৎ বুঝেই যাচ্ছে, সন্ধ্যা তারা জায়গায় আসতে চলেছে এই নবাগত মেগা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তবে কি শেষ হয়ে যাচ্ছে সন্ধ্যা তারা?
যতদূর জানা যাচ্ছে, টিআরপি কম থাকার দরুন শেষ হয়ে যেতে পারে এই ধারাবাহিক। এমনটাই জল্পনা গোটা টলিপাড়া জুড়ে। সন্ধ্যা তারা ধারাবাহিকের জনপ্রিয়তাও অনেকটাই পড়েছে। এখনো অবধি সন্ধ্যা তারার নতুন প্লট ঘোষণা করেনি চ্যানেল। তাই ধরে নেওয়া যেতে পারে এই নতুন ধারাবাহিকের আগমনে বিদায় নিচ্ছে সন্ধ্যা তারা।

