সন্ধ্যা আর বিজয়ার একে অপরের প্রতি টান দেখে চোখে জল দর্শকমহলের
শাশুড়ি বৌমা মিলে কাঁদিয়ে ছাড়লো দর্শকদের! তাদের অসাধারণ অভিনয়ে মুগ্ধ ভক্তরা, জমে উঠেছে সন্ধ্যাতারা ধারাবাহিক

দীর্ঘ পাঁচ মাসের বিরতির পর ফের প্রধান চরিত্রে টেলিভিশনের (Bengali Television) পর্দায় ফিরতে দেখা গেল টেলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী অন্বেষা হাজরাকে (Annwesha Hazra)৷ এর আগে তিনি কাজ করেছিলেন জনপ্রিয় ধারাবাহিক ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’- ধারাবাহিকে।
এরপর টানা কয়েক মাস আর পর্দায় দেখা যায়নি তাঁকে৷ তারপর এবার নতুন চ্যানেলে নতুন ধারাবাহিকে প্রধান চরিত্রে ফিরে এসেছেন তিনি৷ টেলিভিশনে এসেছে এক নতুন ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’৷ ধারাবাহিকের কেন্দ্রে রয়েছে গ্রামের দুই কন্যা সন্ধ্যা ও তারা৷ আর এই ধারাবাহিকের সন্ধ্যা হয়েছেন অন্বেষা।
মূলত দুই বোনের একে অপরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, এবং আত্মত্যাগের কাহিনী নিয়েই তৈরি হয়েছে সন্ধ্যা তারা ধারাবাহিকের প্লট। শুরু হওয়ার পর থেকে দর্শকদের মন জয় করে নিয়েছে এই ধারাবাহিক। বর্তমানে টিআরপিতেও বেশ ভালো ফলাফল করতে দেখা যাচ্ছে ধারাবাহিকটিকে।
যারা এই ধারাবাহিকটির নিয়মিত দর্শক তারা জানবেন যে এই ধারাবাহিকে শাশুড়ি বউমার একটি সুন্দর সম্পর্ককে উপস্থাপন করা হয়েছে। অনেক সাধ করে বিজয়া সন্ধাকে আকাশের বউ করে ঘরে আনে। বিজয়া আর সন্ধ্যার মধ্যে যে সম্পর্ক গড়ে উঠেছে তা সচরাচর কোন শাশুড়ি বৌমার মধ্যে দেখা যায় না। একে অপরকে তারা খুব ভালো করে বোঝেন। একে অপরের দুঃখে কষ্টে পাশে থাকার চেষ্টা করেন।
তাদের অভিনয় এক কথা অনবদ্য। এই দুই অভিনেত্রী প্রশংসায় পঞ্চমুখ দর্শক মহল। এই দিনের পর্বে সেই ভালোবাসা আরো কয়েকগুণ বেড়ে গেল। শাশুড়ি বৌমার মধ্যে কি ভিশন আন্তরিকতা! দেখলেই চোখ জুড়িয়ে যায়। অভিনেত্রী হিসেবে বিজয়া আর সন্ধ্যা সত্যিই সবার থেকে অনেক এগিয়ে এমনটাই দাবি দর্শক মহলের।
View this post on Instagram

