খুশির খবর, আবারও ছোট পর্দায় ফিরছেন ‘দূর্গা’ সন্দীপ্তা সেন! কোন চ্যানেল? কে থাকছেন তার বিপরীতে?

বর্তমানে বাংলা বিনোদনের বিভিন্ন চ্যানেলগুলিতে আসা ধারাবাহিকগুলি দর্শকদের কাছে কয়েক মাসের সঙ্গী। আজ টিআরপি আছে মানে ধারাবাহিক গুলি আছে, কাল টিআরপি নেই অর্থাৎ ধারাবাহিক গুলিও আর টেলিকাস্ট হবে না। এমনটাই হয়েছে বালিঝড়ের সাথে। আর এমনটাই হতে চলেছে মেয়েবেলা ধারাবাহিকের সাথেও। এদের মধ্যে কারো বয়স ২ মাস আবার কারো বয়স ৪ মাস।

বাংলা বিনোদনের চ্যানেল গুলোর মধ্যে সর্বক্ষণ একটা রেষারেষি চলতে থাকে। কোন চ্যানেলের কোন ধারাবাহিক এগিয়ে থাকবে সেই নিয়ে মাথাব্যথার শেষ নেই চ্যানেল কর্তৃপক্ষের। বর্তমান সময়ে আবারও জি বাংলার কাছে হারছে স্টার জলসা। টিআরপি তালিকায় প্রথম পাঁচটি ধারাবাহিকের মধ্যে চারটিতেই দাপট দেখাচ্ছে জি। আর তাই এবার নিজের পুরনো অভিনেত্রীকে নিয়ে এসে টিআরপি তালিকায় কামাল করতে চাইছে স্টার জলসা।

এখন যার কথা জানতে চলেছি তাঁর অভিনয় জীবনের পথ চলা শুরু হয়েছিল বাংলা টেলিভিশনের জনপ্রিয় চ্যানেল স্টার জলসা হাত ধরে। এরপর এই টেলিভিশনের পর্দায় একের পর এক ধারাবাহিকের সফলতার সঙ্গে অভিনয় করে গেছেন। আর টিআরপি তালিকায় সেই সমস্ত ধারাবাহিক ব্যাপক হিট হয়েছে। ধীরে ধীরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন তিনি। হয়ে উঠেছেন দর্শকদের প্রিয় মুখ।

এই সুঅভিনেত্রীর প্রথম দেখা পাওয়া যায় স্টার জলসার ‘দুর্গা’ ধারাবাহিকে। এই ধারাবাহিকে উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়ের বিপরীতে দারুন অভিনয় করেছিলেন তিনি। প্রথম ধারাবাহিকেই তুখোড় অভিনয়ের জন্য দারুণ জনপ্রিয়তা পেয়ে যান সন্দীপ্তা। এরপর একে একে ‘টাপুর টুপুর’, ‘তুমি আসবে বলে’, ‘প্রতিদান’ এর মতো বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিকে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। ওয়েব সিরিজ থেকে সিনেমার পর্দা সবেতেই দেখা মিলেছে এই অভিনেত্রীর।

দর্শকরা জানেন খুব তাড়াতাড়ি স্টার জলসায় আসতে চলেছে সন্ধ্যা তারা ধারাবাহিক। এই সন্ধ্যা তারা ধারাবাহিকের পর আরো এক ধারাবাহিক খুব শীঘ্রই আসবে এই চ্যানেলে। যীশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন হাউজের নিবেদনে আসতে চলেছে এই ধারাবাহিকটি। যার জন্য শুরু হয়ে গিয়েছে লুক সেট। আর সেটিও চলছে যিশু সেনগুপ্তের অফিসে। সেখানেই অন্যান্য অভিনেত্রীদের সঙ্গে পরপর দুদিন দেখা গেল সন্দীপ্তা সেনকে। তিনি নায়িকার চরিত্র করছেন নাকি নায়িকার দিদির চরিত্র সেই সম্পর্কে এখনও অব্দি কিছু জানা যায়নি। তবে স্টার জলসার পরবর্তী ধারাবাহিকে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা।

Back to top button