মাথায় পচা ডিম ছুড়ে শালিনীকে জব্দ করল ফুলকি, সবার সামনে সব সত্যি ফাঁস করলে সে!

Phulki: এই মুহূর্তে একেবারে জমে উঠেছে জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki)। টিআরপি তালিকায় এই ধারাবাহিকের স্থান এখন প্রথম। বেঙ্গল টপার এই ধারাবাহিকটি মন জয় করে নিচ্ছে দর্শকদের। একেবারে অন্যরকম একটি গল্প নিয়ে তৈরি এই মেগায় মুগ্ধ হয়েছে দর্শক মহল। বিশেষ করে এই গোটা ধারাবাহিক থেকে মাতিয়ে রেখেছে ধারাবাহিকের নায়িকা ফুলকি। এই ফুলকি চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে নবাগত অভিনেত্রী দিব্যানী মন্ডলকে।

বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, বড়োসড়ো একটা দোল উৎসব পালন করা হচ্ছে ফুলকলি শ্বশুরবাড়িতে। সেখানে উপস্থিত রয়েছে প্রত্যেকে। অংশুমান থেকে শুরু করে রুদ্র বাড়ির প্রত্যেকটা সদস্য এই দোলে সামিল হয়েছে। আর এই উৎসবের দিনেই দুই শয়তানকে উচিৎ শিক্ষা দিল ফুলকি। দোল খেলতে খেলতে অনেকটা ভাং খেয়ে ফেলেছে ফুলকি তাই সে এখন আর নিজের নিয়ন্ত্রণে নেই। কিন্তু এই বেসামাল অবস্থাতেও তার শাকচুন্নি ম্যাডামকে নিজের জায়গাটা দেখিয়ে দিল সে।

Phulki, Bengali Serial, Zee Bangla, Bengali television, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, সবার গায়েই রং দিয়ে ভরিয়ে দিয়েছে ফুলকি। খুব মজা করছে প্রত্যেকে। অংশুমানকে একা দাঁড়িয়ে থাকতে দেখে তার গায়ে রং দেওয়ার চিন্তা ভাবনা করে রিকি। এটা খুব ভালো করেই বুঝতে পারছিল ফুলকি। তাই রং দেওয়ার আগেই তাকে জল রং ভর্তি চৌবাচ্চায় ধাক্কা মেরে ফেলে দেয় ফুলকি। যেটা দেখে সবাই তারস্বরে হেসে ওঠে। কিন্তু প্রচন্ড রেগে যায় রিকি। তার অংশুমানের সামনে তাকে এমন ভাবে অপমান করা হলো এটা সে মোটেই মেনে নেয়নি। সে তাড়াতাড়ি চলে যায় শালিনীর কাছে।

সে গিয়ে দেখে শালিনী ঘরে চুপ করে বসে রয়েছে। রীতি তার কানে বিষ ঢালতে থাকে। সে বলে, ফুলকির সঙ্গে রোহিতের ডিভোর্স হয়ে যাবে আর তারপর বিয়ে হবে শালিনীর সাথে কিন্তু বাইরে যেভাবে ওরা দুজন রং খেলছে তাদের মনেই হচ্ছে না ফুলকির সাথে রোহিতের ডিভোর্সের কেস চলছে। রোহিতের ওপর সমস্ত অধিকার তো শালিনীর তাহলে ফুলকি কেন এত মাতামাতি করছে? কথাগুলো শুনে খুব রেগে যায় শালিনী আর তাড়াতাড়ি চলে আসে বাইরে। আবার শালিনী সবার সামনে রোহিতের প্রতি ভালোবাসা জাহির করে তখন ফুলকি বলে সমস্ত নাটক। এটা শুনে ফুলকিকে চড় মারতে আসে শালিনী। কিন্তু ফুলকি তো ছেড়ে দেওয়ার মেয়ে নয়।

আরো পড়ুন: গোপনে ছবি তুলে স্রোতকে বিপদে ফেলল তার সহপাঠী! নিলুর উপর রাগ করে চরম কান্ড ঘটালো সৌর্য!

যত পচা ডিম এনেছিল সব এক করে শালিনীর গায়ে ছুঁড়ে মারতে থাকে ফুলকি। এই কাণ্ড দেখে ফুলকির সঙ্গে সাথীরা হেসে লুটোপুটি খায়। ফুলকি বলে, “যেদিন সুযোগ পাবো এই মুখোশ টেনে আমি ছিঁড়ে দেবো সবার সামনে।” ফুলকির হাত থেকে শালিনীকে বাঁচায় রোহিত। এরপর ফুলকি চলে যায় স্নান করতে কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও সে কিছুতেই বেরোয় না। রোহিত গিয়ে দেখে ফুলকির গা থেকে রঙই ওঠেনি। ফুলকি বলে তার খুব ঘুম পাচ্ছে সে আগে ঘুমোতে চায়। আর এই নিয়ে আবারো বকাবকি শুরু করে রোহিত।

Back to top button