ফুলকিকে নিজের পথ থেকে সরিয়ে দিতে চরম পদক্ষেপ শালিনীর! ফুলকির চরম ক্ষতি করে রোহিতের কাছে ধরা পড়ে গেল সে!

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত একটি জনপ্রিয় ধারাবাহিক হল (Bengali Serial) ‘ফুলকি’ (Phulki)। এই ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা অভিষেক বসু এবং নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে নবাগত অভিনেত্রী দিব্যানী মন্ডলকে। বর্তমানে এই ধারাবাহিক দর্শকদের বেশ কৌতূহলের জায়গা হয়ে উঠেছে।

আর পাঁচটা সম্প্রচারিত মেগার সেই একঘেয়ে প্লট থেকে বেরিয়ে একটু অন্যরকম গল্প নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিক। তবে দর্শকদের পছন্দকে গুরুত্ব দিয়ে ধারাবাহিকটি গল্পে পরিবর্তন এনেছিলো। সম্প্রতি ফের দেখা গিয়েছে বক্সিংয়ের ঝলক। আর ফিরে এসেছে শালিনী। আগামী দিনে ফুলকি আর শালিনীর মধ্যে হতে চলেছে জোরদার টক্কর।

শালিনী রোহিতের জীবন থেকে চলে যাওয়ার অনেক বছর পর ফুলকির সাথে বিয়ে হয় রোহিতের। কিন্তু আবারও সে রোহিতের জীবনে ফেরার চেষ্টা করছে। বারবার নানা রকম ভাবে তাতে বাধা সৃষ্টি করছে ফুলকি। এইবার একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে ফুলকি।

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, ফুলকি নিজের ফিটনেস বজায় রাখতে এক্সারসাইজ করছে। কারণ আগামী দিনে সে একজন বড় বক্সার হতে চায়। তাকে ট্রেন করার দায়িত্ব নিয়ে নিয়েছে শালিনী। আর এভাবেই ফুলকির চরম ক্ষতি করতে চায় সে।

শালিনী ফুলকিকে বলে এই লাইনে আসতে গেলে সবার প্রথমে ফিটনেস খুব প্রয়োজন। ফুলকি তখন ট্রেড মিলের ওপর ছুটতে থাকে। শালিনী ইচ্ছে করে ট্রেডমিলের স্পিড বাড়িয়ে দেয় আর ফুলকি নিজেকে সামলাতে না পেরে আছাড় খেয়ে ট্রেডমিলের উপরে মুখ থুবড়ে পড়ে আর অজ্ঞান হয়ে যায়। তখন রোহিত এসে ফুলকিকে জড়িয়ে ধরে।

Back to top button