রোহিতকে বশ করতে শাড়ি গয়নায় ভোল পাল্টে ফুলকির জীবনে ঝড় তুললো শালিনী!

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হওয়া একটি নবাগত জনপ্রিয় ধারাবাহিক হল (Bengali Serial) ‘ফুলকি’ (Phulki)। এই মুহূর্তে এই ধারাবাহিক দর্শকদের এতটাই পছন্দের হয়ে উঠছে যে এই সপ্তাহে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফুলকির নাম। এই ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা অভিষেক বসু এবং নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে নবাগত অভিনেত্রী দিব্যানী মন্ডলকে।

একেবারে একটি নতুন গল্প নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিক। তবে সময়ের স্রোতে গা ভাসিয়ে দর্শকদের পছন্দকে গুরুত্ব দিয়ে ধারাবাহিক এর গল্পে পরিবর্তন এনেছেন নির্মাতারা। সম্প্রতি ফের দেখা গিয়েছে বক্সিংয়ের ঝলক। আর ফিরে এসেছে শালিনী।

এর আগেও শালিনীর বিষয়ে জানতে পেরেছেন দর্শক মহল। যারা এই ধারাবাহিকটির নিত্যদিনের দর্শক তারা জানবেন শালিনী হচ্ছে রোহিতের প্রাক্তন স্ত্রী। বক্সিং নিয়েই কোন এক বড়ো সমস্যার সৃষ্টি হয় যার ফলে মারা যায় রোহিতের দাদা। ঠিক সেই সময়েই কিছু ঝামেলা বসত আলাদা হয়ে যায় রোহিত আর শালিনী।

কিন্তু বর্তমানে ফের ফিরে এসেছে শালিনী। রোহিতের জন্মদিনে সবার সামনে উপস্থিত হয়ে রোহিত তথা তার গোটা পরিবারকে তাক লাগিয়ে দেয় শালিনী। সেখানেই শালিনীর মুখোমুখি হয় ফুলকি। প্রথম দেখাতেই শালিনীকে একেবারেই পছন্দ হয়নি তার। তবে এইবার শালী নিয়ে যা করল তাতে আরো রেগে গেল ফুলকি। রোহিতকে বশ করতে এবার নতুন সাজে সামনে এলো শালিনী!

সত্যিই কি তাই? সম্প্রতি শালিনী অর্থাৎ অভিনেত্রী শার্লি মোদককে দেখা গেল এক্কেবারে নতুন লুকে। এলো চুল, কপালে বড় লাল টিপ যমকালো মেকআপ আর একটি ভারী শাড়ি সবমিলিয়ে অসাধারণ দেখাচ্ছিল তাকে। তবে কি এই সবই রোহিতের জন্য? না, আসলে কোন এক ফটোশুটে এমন সাজে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি এবং তারই কিছু নিদর্শন নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Sharly Modak (@sharly_modak)

Back to top button