রোহিত ফুলকিকে আলাদা করতে না পেরে নিজের ঘরের দরজা দিল শালিনী! ফুলকিকে ছাড়া সম্ভব নয় বলে ফেললো রোহিত!

বর্তমানে এক চরম দোটানার মধ্যে দিয়ে যাচ্ছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki) এর নায়ক রোহিত। দুই জনের মধ্যে একজনকে বেছে নিতে গিয়ে এক অপরিকল্পনিয় দ্বন্দ্বের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাকে। ধারাবাহিকের নবাগত নায়িকা একদম শুরু থেকেই মন জয় করে নিয়েছে দর্শকম মহলের। টিআরপি (TRP) তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক।

বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, ফুলকি আর রোহিতকে কিছুতেই একসাথে থাকতে দেবে না শালিনী। আর তাদের আলাদা করতে একের পর এক কাণ্ড ঘটিয়ে চলেছে সে। সেই সব কিছুতেই ভীষণ ভাবে প্রভাবিত হচ্ছে রোহিত। তাই দেখে ফুলকির মনে হয়, স্যারকে এত সমস্যার মধ্যে ফেলাটা ঠিক হচ্ছে না। রোহিত যাতে নিজের সিদ্ধান্ত গুলো সহজে নিতে পারে তাই সে রোহিতের জীবন থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর তার দেওয়া আংটিটা ফিরিয়ে দেয়।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, ফুলকির এমন ব্যবহারে প্রচন্ড রেগে যায় রোহিত। সে বিশ্বাস করতে পারে না ফুলকি দাস তাকে ছেড়ে দিচ্ছে। রেগে গিয়ে ফুলকিকে অনেক বকাবকি করে সে। এরপর আংটিটা আবার ফুলকির হাতে পরিয়ে দেয় রোহিত। এইসবে অরুনাও প্রচন্ড রেগে যায়। এর মাঝেই খবর আসে শালিনী রাগ করে দরজা বন্ধ করে দিয়েছে। এই শুনে তাড়াতাড়ি রোহিত চলে যায় সেখানে আর শালিনীকে ডাকতে থাকে।

অন্যদিকে অরুনা ফুলকিকে বোঝাতে থাকে, যখন রোহিত ফুলকিকে চাইতো না তখন ফুলকি সব সময়ের তার পাশে ছিল। আর এখন যখন রোহিত ফুলকিকে ভালোবেসে ফেলেছে তখন ফুলকি কেন চলে যাচ্ছে? ফুল কি কিছুতেই অরুণা কে বোঝাতে পারে না এটা সে তার স্যারের ভালোর জন্যই করছে। অন্যদিকে অনেক ডাকাডাকির পর দরজা খোলে শালিনী। শালিনী রোহিতকে বলে, আর কতদিন সময় চাই তার?

রোহিত শালিনীকে বোঝাতে পারেনা তার দো টানার কথা। শালিনী বলে, “তুমি এক বছর সময় চেয়েছিলে আমার থেকে। আর কতদিন সময় চাও রোহিত? হ্যাঁ মানছি আমি ভুল করেছি আমি তোমার বিপদে তোমার পাশে থাকিনি কিন্তু আমি তার জন্য ক্ষমাও তো চেয়েছি।” রোহিত কি করবে কিছু বুঝতে না পেরে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। এই কথাটা জেনে যাই ফুলকি আর আবার তার মাথায় চিন্তা ঘটতে থাকে কারণ রেগে গেলে তার স্যার অনেক জোরে গাড়ি চালায়। এতক্ষণ ফুলকিকে দরজা বন্ধ করে রেখেছিল অরুনা। পিয়াল এসে দরজাটা খুলে দেয়। ফুলকি তখন স্যারকে খুঁজতে বেরিয়ে পড়ে।

Back to top button