বয়স মাত্র ১৫, বন্ধ হয়ে গেছে স্কুলে যাওয়া! অনুরাগের ছোঁয়ার রূপা অর্থাৎ অভিনেত্রী সাইনা চ্যাটার্জিকে নিয়ে রটে যাওয়া ঘটনার মুখ খুললেন মা সংযুক্তা!

বর্তমানে সময় কত ছেলে মেয়ে আসছে অভিনয় জগতে অভিনয় করার জন্য। তারা সুযোগ পাচ্ছে টেলিভিশনের পর্দার (Bengali Television) বিভিন্ন ধারাবাহিকের (Bengali Serial) অভিনয় করার। তাদের মধ্যে অনেকেই যেমন সাধারণ পরিবার থেকে উঠে এসেছে, আবার অনেকেই এমন আছে যাদের বাবা-মা আগে থেকে অভিনয় জগতের সঙ্গে যুক্ত। সেরকমই একজন নবাগত অভিনেত্রী হলেন সাইনা চ্যাটার্জি (Saina Chatterjee)।
টলিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক চ্যাটার্জির একমাত্র কন্যা সাইনা। বাবার মৃত্যুর কয়েক বছর পরে অভিনয় জগতে পা রেখেছেন তিনি। ডেবিউ করেছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার হাত ধরে। ধারাবাহিকে রুপার চরিত্রে বেশ কয়েক মাস অভিনয় করতে দেখা গিয়েছে সাইনাকে।
অভিনয় জগতে এসেই দর্শকদের মন জয় করে নিয়েছেন সাইনা। খুব অল্প সময়ে নিজের অভিনয় দক্ষতায় তৈরি করেছে অসংখ্য ভক্ত। বর্তমানে সাইনার বয়স সবে মাত্র ১৫, এই অল্প বয়সেই এত সুন্দর অভিনয় প্রত্যেকেই মুগ্ধ হয়েছেন। তবে গত কয়েকদিন ধরে অভিনেত্রীকে নিয়ে অনেক সমালোচনা এবং কটাক্ষ চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে।
এদিকে সাইনার বয়স এখন অনেকটাই কম, আর তাই পড়াশোনা, একই সঙ্গে অভিনয়, দুটোই চালিয়ে নিয়ে যাওয়াতে সমস্যা হচ্ছিল সাইনার জন্য। কারণ প্রায় ১৪ ঘণ্টা শ্যুটিং করতে হচ্ছে তাঁকে। আর তাই বড় সিদ্ধান্ত নিয়েছেন সংযুক্তা চট্টোপাধ্যায়। সাইনা বর্তমানে হোমিং স্কুলে পড়াশুনা করে। আর এই নিয়ে অনেকেই সমালোনা করেছেন। অনেকেই ভেবেছেন হয়তো সাইনার পড়াশুনা বন্ধ করে দেওয়া হয়েছে।
তবে এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে সংযুক্তা চট্টোপাধ্যায় বলেন, ‘এই সিদ্ধান্ত নেওয়া’ খুব কঠিন ছিল। তবে আমার মুম্বইয়ের বন্ধুরা পরামর্শ দিল যে সাইনাকে চাপ না দিয়ে আমি যেন ওকে হোম স্কুলিং করাই। আমিও খোঁজ নিয়ে দেখলাম ব্যাপারটা মন্দ নয়। আর এতে শিশুদের উপর চাপও সৃষ্টি হয় না।’
আরও পড়ুনঃ বাপরে এত বউপ্রীতি কবে থেকে হল? নাটক দেখতে দেখতে শেষ! স্ত্রী শার্লিকে নিয়ে ইনস্টাগ্রাম স্টোরি! নেটিজেনদের ট্রোলের মুখে অভিনেতা অভিষেক বসু!
সংযুক্তার কথায়, ‘হোমস্কুলিং-এর মাধ্যমে এখন বিদেশ থেকে পড়াশোনা করা যায়। সাইনা এখন বস্টন থেকে পড়াশোনা করছে। আগে আমরা এটা ভাবতেও পারতাম না। ডল (সাইনার ডাক নাম) এমনিতেও লন্ডনে গিয়ে পড়াশোনা করতে চায়। আগে বিদেশে গিয়ে পড়াশোনা করতে হত। আর এখন আমার মনে হয় হোমস্কুলিং হল সবচেয়ে ভালো বিকল্প কারণ সন্তানকে বিদেশে পাঠানোর প্রয়োজন নেই বরং তারা ঘরে বসেই বিদেশ থেকে পড়াশোনা করতে পারে। ভারত সরকারও এটাকে সমর্থন করে। বহু খেলোয়াড় এখন এই হোমস্কুলিং-এর মাধ্যমে পড়াশোনা করেন।’

