কমেডিয়ান রায়ান, আর এমবিএ চপওয়ালী পারুল! শুরু হল পারুল রায়ানের নতুন জীবন! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

বর্তমানে যেমন ধারাবাহিকে দেখানো হচ্ছে বাড়িতে প্রায় সবাই জেনে গেছে যে রায়ান পারুলের প্রেমে পড়েছে। ওদিকে রায়ানের দাদা জামাইবাবুরা রায়ানকে এই নিয়ে উৎসাহ দিতে থাকে। আর অন্যদিকে বৌদি রাকা মিলে পারুলের মনের কথা জানতে চায়। পারুল রায়ানকে একদিন সময় দিয়েছে তার কারণ রায়ান কখন কি করে, নিজের মধ্যেই থাকে না। যখন তখন তার মত পাল্টে যেতে পারে। তাই সত্যি রায়ান পারুলকে ভালোবাসে কিনা এটা সেটারই পরীক্ষা।

Bengali serial

বাড়ির তো সবাই খুবই উৎসাহী রায়ান পারুলের নতুন সম্পর্ক শুরু কথা ভেবে। রায়ানের বাবা রায়ানকে বোঝাতে থাকে এখন সে শুধু পারুলকে নিয়ে ভাবনা চিন্তা করুক। এদিকে দাদু পারুলকে বলে রায়ান পারুলের কাছে এসে ধরা দেবে এখন রায়ানের সবথেকে বেশি প্রয়োজন পারুলকে। কিন্তু অন্যদিকে এই কথা শুনে একেবারেই নিজের মনকে শান্ত রাখতে পারছেন না রায়ানের মা। তিনি কখনোই চান না পারুল আর রায়ান একক হোক। তাই জন্য ঠাকুরের কাছে তিনি মানব করেছেন যতক্ষণ না রায়ান পারুলকে ফিরিয়ে দিচ্ছে ততক্ষণ তিনি জলস্পর্শ পর্যন্ত করবেন না। এবারে দেখার অপেক্ষা রায়ানের মত পাল্টে যায় নাকি পারুলের প্রতি তার ভালোবাসা একই থাকে।

এদিকে আবারো ধারাবাহিকের দুর্ধর্ষ প্রোমো ভিডিও সামনে এলো। ভিডিওতে দেখা যাচ্ছে রায়ান পারুল আবার দাদুর কথা অমান্য করে ডিভোর্স ফাইল করেছে। তার জন্যই দাদু তাদের দুজনকে মাঝ রাতে বাড়ি থেকে বার করে দেয়। বাড়ি থেকে বেরিয়ে তারা কোথায় যাবে সেটাই বুঝতে পারে না। কারণ তারা এখন স্টুডেন্ট, ঘরভাড়া নিলেও তাদের হাতে পয়সা নেই।

আরও পড়ুনঃ এত বছর পর স্বামীকে ফিরে পেয়েও অস্বীকার করল কমলিনী! নতুনের প্রতি ভালোবাসাই কি কাল হয়ে দাঁড়াবে কমলিনীর জীবনে?

তখনই পারুল রায়ান ভাবতে বসে কি করা উচিৎ। তারপরই পারুলের মাথায় দারুণ বুদ্ধি আসে। রায়ান রাস্তার মাঝেই স্ট্যান্ডআপ কমেডি শুরু করে আর তার পাশেই পারুল এমবিএ চপওয়ালী নামে চপের দোকান খুলে বসে। এবারে দেখার অপেক্ষা এর পরিনতি কি হয়।

Back to top button