শিরিনের ফাঁদে পা দিয়ে বিরাট সর্বনাশ ডেকে আনলো রায়ান! তূর্যর কান্ড দেখে চমকে গেল পারুল! ফাঁ’স আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে তড়িঘড়ি তারা কোনরকমে এক্সাম হলে পৌঁছায়। কিন্তু শিরিন রায়ানকে সাহায্য করে না। প্রতিশোধ নেওয়ার জন্য রায়ানকে সাহায্য করে না। এদিকে পারুলও রায়ানকে সাহায্য করতে চায় না। কারণ পারুল বারবার করে রায়ানকে পরীক্ষার আগে পড়তে বলেছিল রায়ান শোনেনি। রায়ান পারুলকে বিরক্ত করছে দেখে, হলের জি স্যার পাহারা দিচ্ছিলেন তিনি রায়ানকে ক্লাস রুম থেকে বের করে দেয়।

পরীক্ষার হল থেকে বেরিয়ে রায়ান পারুলকে চেপে ধরে কেন তাকে সাহায্য করল না তার জন্য। পারুল রায়ানকে বোঝায় সে তার অন্যান্য বন্ধুদের মতো রায়ানের ক্ষতি চায় না। রায়ান নিজে পড়ে নিজে পরীক্ষা দিয়ে পাশ করুক সে নিজে রায়ানকে সাহায্য করবে। এরপর পারুল বাড়িতে গিয়ে রায়ানকে পড়তে বসায়। সারারাত জেগে পারুল এবং রায়ান পড়াশোনা করে। পারুল নিজে রায়ানকে পড়াশোনা করতে সাহায্য করে। রায়ানের ভাই বোনেরা তো কেউই বিশ্বাস করতে পারছে না যে রায়ান পড়াশোনা করছে। সবটাই আসলে সম্ভব হয়েছে পারুলের জন্য।
আরও পড়ুনঃ রাজকুমারকে ঠাটিয়ে চড়! মারের খেসারত দিলো ফুলকি! বিরাট বিপদে ধানসিঁড়ি! ফাঁ’স আজকের পর্ব
এদিকে পরের দিন রায়ানের বাইকের করে কলেজে পরীক্ষা দিতে আসে পারুল। আর দুজনকে একসঙ্গে দেখে তো তূর্য আর শিরিন একেবারে রেগে লাল হয়ে যায়। শিরিন বুঝতে পারে রায়ান তার থেকে দূরে চলে যাচ্ছে, তাই রায়ানকে নিজে থেকে এসে সাহায্য করতে চায়। কিন্তু রায়ান জানিয়ে দেয় সারারাত পারুলের সাহায্যে রায়ান পড়াশোনা করেছে তাই শিরিনের সাহায্যের দরকার নেই তার। শিরিন এটা একেবারেই সহ্য করতে পারে না। তাই তুর্যর সাথে হাত মিলিয়ে রায়ান পারুলের ক্ষতি করার প্ল্যান করে। এবারে দেখার অপেক্ষা কি হয়।

