আজকের পর্ব থেকে রুপার ভিলেন হওয়ার ট্র্যাক শুরু হলো! দিনে দিনে মনের মধ্যে চাপা অভিমান কি এবার তাকে বেপথে চালিত করবে?

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) চ্যানেলে এবং মানুষের মনে অনেকটা জায়গা জুড়ে রয়েছে। আর এই সপ্তাহে তো টিআরপি টপার হলো অনুরাগের ছোঁয়া। এই সপ্তায় জগদ্ধাত্রীকে বেশ অনেক গুলো পয়েন্টে টক্কর দিয়েছে অনুরাগের ছোঁয়া।
আদালতের নির্দেশে একসঙ্গে থাকলে আস্তে আস্তে করে সূর্য এবং দীপার মধ্যে দূরত্ব কমছিল। ভুল বোঝাবুঝি মিটছে একটু একটু করে। কিন্তু মিশকার উস্কানিতে আবার নিজের বাড়িতে ফিরে আসা সূর্য। আর এইবার ভুল বোঝাবুঝির পরিমাণটা দ্বিগুণ হয়ে যায়। এত রাবার কে টানলে সেটা যেমন বাড়ে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে সূর্য আর ভুল বোঝাবুঝি টেনে হিচড়ে তেমন করে বাড়ানো হচ্ছে। যার ফল করছে সোনা রুপার উপর।
আজকের পর্ব দেখলে কেঁদে দেবেন দর্শকরা। এই পর্বে দেখানো হবে রুপা জেনে গিয়েছে সূর্য দিপাকে ডিভোর্স দিতে চায়। সব জেনে যাওয়ার ফলে বসে বসে কাদতে থাকে সে। ওইটুকু একটা বাচ্চা মেয়ে বাবা হারা। কাঁদা ছাড়া আর কিবা করার থাকতে পারে তার। তাকে কাঁদতে দেখে, নিজের মধ্যে গুমড়ে গুমড়ে মরতে দেখে চোখে জল চলে আসবে দর্শকদেরও।
এরপর অনেকক্ষণ লাবণ্য অন্য কথা বলবে সূর্যের সাথে। তারপর সে দীপার বাড়ি যাবে। দীপার বাড়ি গিয়ে লাবণ্য সেন দেখবে একদিকে রুপা কাঁদছে আর অন্যদিকে বসে দীপা কাঁদছে। তাদের এমন অবস্থায় দেখে লাবন্য সেন বলবে আমি সব ঠিক করে দেবো। তখন রূপা তাকে বলবে যদি তুমি কিছু ঠিক করতে না পারো তাহলে জেনে রাখ আমি কিন্তু আর বাবাকে বাবা বলে ডাকবো না। ভাববো আমার বাবা মৃত, যেমন হিংসা কুটির মা মারা গেছে তেমনি আমারও বাবা মারা গেছে।
সে আরও বললো, আমার কাউকে দরকার নেই, আর বাবা খুব পচা, যদি আমাদেরকে বাবা মেনে নিত তাহলে বাবার কী ক্ষতি হতো? রুপা যে আস্তে আস্তে বড় হয়ে নেগেটিভ ক্যারেক্টার দিকে এগোচ্ছে তার আভাস দিচ্ছে রুপার আজকের এপিসোড বলা কথাগুলো। নিজের মধ্যে হাজারো যন্ত্রণা চেপে রাখতে রাখতে পাথর হয়ে যাচ্ছে রুপা। তাই আছে বাবাকে মেনে নেবে না এমন কথা বলতেও পিছপা হলো না সে।

