সোনাকে হারিয়ে ফেলার ভয়ে এবার সূর্যের সব সত্যি সকলের সামনে সব সত্যি তুলে ধরার হুমকি দিল রুপা, এবার কী করবে সে?

বর্তমানে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। এই সপ্তাহে এক নম্বর জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। বেঙ্গল টপারের তকমা হাতছাড়া হয়ে গেলেও চ্যানেল টপারের খেতাব ধরে রাখতে লড়াই চালিয়ে যাচ্ছে এই মেগা। ‘অনুরাগের ছোঁয়া’র দীপা ও সূর্য গত কয়েক মাসে বাঙালি দর্শকদের মনে বেশ পাকাপাকি জাগয়া করে নিয়েছেন।
সোনা কে তার ফুল মায়ের থেকে দূরে রাখতে সোনার স্কুল বদলে দেওয়ার পরিকল্পনা করছিল সূর্য। সে নিজেই সবার সামনে বলেছিল ফুল মায়ের প্রতি সোনার এই টান কমানোর জন্য দুজনকে আলাদা করতে হবে। আর তার জন্য প্রথমেই যেটা দরকার সেটা হলো সোনার স্কুল বদলে দেওয়া।
সেদিন এই কথা শুনে খুব কষ্ট পেয়েছিল রুপা। সে কেঁদে কেঁদে তার ডাক্তার বাবুকে বলেছিল প্রয়োজন পড়লে রুপা ঐ স্কুল ছেড়ে দেবে। রুপা আর স্কুলে যাবে না কিন্তু হিংসা কুটিকে যেন ওই স্কুল থেকে না ছাড়িয়ে দেয় সূর্য। সেদিন পরিস্থিতি সামাল দিতে সোনার কথায় হ্যাঁ তে হ্যাঁ মেলালেও আদতে সূর্য সেটাই করলো যেটা সে ভেবেছিল।
সম্প্রতি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের একটি নতুন প্রোমো সম্প্রচারিত হয়েছে যেখানে দেখা গেছে, সূর্যর মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে রুপা। রুপার একপাশে রয়েছে সোনা আর অনেকটা দূরে দাঁড়িয়ে রয়েছে দীপা। রুপা সূর্যকে বলছে ডাক্তার বাবু তুমি সোনাকে রুপার থেকে আলাদা করে দিলে তো এবার আমি সবাইকে বলে দেবো তুমি আমার বাবা। এই কথা শুনে না বলে চিৎকার করে উঠে সূর্য।
সমস্ত ঘটনাটা দূর থেকে দেখে ভয় পেয়ে যায় দীপা। এবার কোন নতুন সত্যকে টেনে বের করে আনছে রুপা? তবে এবার কি সূর্যের সামনে সমস্তটা পরিষ্কার করে দেবে তার মেয়ে, রুপার হাত ধরেই কি সূর্য আর দীপার মাঝে হওয়া সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটবে? নাকি সোনাকে নিয়ে রুপা আর দীপার থেকে অনেক দূরে চলে যাবে সূর্য? এখন সেটাই দেখার বিষয়।
View this post on Instagram

