সূর্যের চোখ খুলবে রূপা! নাটক শেষ হতেই সূর্যের মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করলো রূপা, এবার কি পরিবর্তন হবে সূর্যর?

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিকের নাম হল, ‘ অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। ধারাবাহিকের অনুরাগীরা সকলেই চাইছেন যাতে সূর্য-দীপার (Surja-Deepa) মিল হোক। কিন্তু শয়তানি মিশকা কিছুতেই তাদের মিল হতে দেয়না। সবসময় কোনো না কোনো ফন্দি এঁটেই চলেছে। যার ফলে অনুরাগীদের আশা একেবারে নিরাশায় পরিণত হচ্ছে। যা দেখে অনুরাগীরা খুবই সমালোচনা করেছেন মিশকার।

স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের বিরুদ্ধে বহুবার ক্ষোভ প্রকাশ করেছেন দর্শকেরা। এই ধারাবাহিকটি ভীষণ পছন্দের সকলের কাছে। কিন্তু দর্শকের আবেগ নিয়ে খেলছেন নির্মাতারা। দাবি দর্শকদের। বেশ কিছুদিন ধরে একের পর এক সত্যি সামনে আসতে অনেকেই আশা করেছিলেন এবার হয়তো মিশকার পর্দা ফাঁস হবে এবং সূর্য আর দীপার মিল দেখানো হবে। কিন্তু ধারাবাহিকে তেমন কিছু হয়নি।

তবে এইবার সোনা রুপার কান্ড দেখে চোখ খুলে গেল সূর্যর। স্কুলের ফাংশনে পার্টিসিপেট করে সোনা আর রুপা। সেই অনুষ্ঠান দেখতে আসে তাদের বাবা-মা। সোনা আর রুপা তাদের বাবা-মাকে নকল করে। রুপা সাজে সূর্যের মতো আর সোনার সাজে দীপার মত। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেও মিশকাও। সে সোনা রুপাকে দেখেই ভয় পেয়ে যায়। ভাবতে থাকে আবার কোন কাণ্ড ঘটাতে চলেছে এই বাচ্চা দুটো। রুপা তো পুরো লাবণ্য সেনের মতো পেটে পেটে অনেক বুদ্ধি আমাকেও দেখতে হবে ওরা কী করে।

সোনা আর রুপার সেদিনের পারফরম্যান্স দেখে অবাক হয়ে যায় সূর্য আর দীপা। বাচ্চা দুটো তাদেরকে এতটা অবজার্ভ করেছে সেটা আগে কখনো বুঝতে পারেনি তারা। সূর্য-দীপা ঠিক যেইভাবে ঝগড়া করে ঠিক সেইভাবে ঝগড়া করে দেখায় তারা। সূর্য বোঝে বাচ্চাদের উপর খারাপ প্রভাব পড়ছে। সে ভাবে সোনার মা কে এবার খুঁজতেই হবে।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

এই কান্ড দেখার পর দীপা মনে মনে ভাবতে থাকে এখনো কি উনি বুঝবেন না যে ওনার জন্য ওনার দুই সন্তান ঠিক কতটা কষ্ট পাচ্ছে। সত্যিই তো কষ্ট তো পাচ্ছেই। সব থেকে কষ্ট যে পাচ্ছে সে হলো রুপা। এদিন অনুষ্ঠানে সূর্যের ঘড়িটা পড়ে খুব খুশি হয়েছিল রুপা। কিন্তু সূর্য মনে মনে বলেছিল তোর এই কষ্টের জন্য দায়ী তোর মা আর আরো একজন তার মুখোশ আমি খুলে দেবো। তবে কি এবার পুরোপুরি দূরে সরে যেতে চলেছে সূর্য দীপা?

Back to top button