সূর্যকে বাবা বলে ডাকলো রুপা, রুপার অবুঝ শিশু মন অনুভব করছে বাবার টান! নতুন প্রোমো আসতেই আবেগপ্রণ ভক্তরা

টেলি দুনিয়ায় ভালোই রাজত্ব কায়েম করেছে দর্শকপ্রিয় চ্যানেল স্টার জলসা। বিশেষ করে অনুরাগের ছোঁয়া (Anurager Chowa) তো আলাদাই ফ্যানবেস তৈরি করেছে। যদিও সাম্প্রতিক টিআরপি (TRP) তালিকায় বেঙ্গল টপারের খেতাব হারিয়েছে এই মেগা। তার অনেকখানি কারণ সূর্যের জেদ। এখনও বেশিরভাগ দর্শকই এই মেগা নিয়ে আগ্রহী থাকে। সূর্য দীপার মিল এবং মিশকার পর্দা ফাঁস দেখার জন্য মুখিয়ে আছে ভক্তরা।
প্রসঙ্গত, সূর্য দীপার মিলন হতে আরো কত দেরি সেটা জানা না গেলেও মিশকার ছল চাতুরীর উপর থেকে পর্দা সরতে শুরু করে দিয়েছে। নিকট অতীতের এপিসোডেই দেখানো হয়েছে যে, মিশকার বিরুদ্ধে কীভাবে রুখে দাঁড়িয়েছে দীপা। এবার এই যাত্রায় সূর্যদীপাকে কতটা সাহায্য করে সেটাই দেখার বিষয়।
যারা এই ধারাবাহিকটির নিয়মিত সঙ্গী তারা তো জানেনই যে, ইতিমধ্যেই কোর্টের আদেশ অনুযায়ী একসাথে থাকতে শুরু করেছে সূর্য দীপা। আর তারপরেই আসছে একটার পর একটা টুইস্ট। বর্তমানে এই ধারাবাহিকের একটি নতুন প্রমো ভিডিও প্রকাশ পায় যে ভিডিওটি দেখে চোখে জল চলে এলো দর্শকদের।
এই প্রমো ভিডিওটি দেখানো হয়, সূর্য আর দীপা সোনা রুপার সাথে দেখা করতে আসে সূর্যের বাড়ি। সেখানে সূর্য একটা বড় টেডি বিয়ার নিয়ে আসে ওদের জন্য। সোনা রুপার নিজের বাবা মাকে দেখে খুব খুশি হয়। সূর্যকে দেখে রুপা বাবা বলে তাকে জড়িয়ে ধরে। আর এই বাবা ডাকে সবাই অবাক।
সোনা বলে “তুমি কেন বাবা বলে ডাকলে? তোমার কি বাবার কথা মনে পড়ছে?” লাবণ সেনের দিকে তাকিয়ে দীপা বলে “তাহলে কি সবকিছু জেনে গেল রূপা?” সূর্য বিষয়টিতে বেশ অবাক। কিন্তু সবার এমন প্রতিক্রিয়ায় কষ্ট পায় রুপা। আর সে মনে মনে ভাবে তাহলে কি কোনদিনও বাবা বলে ডাকতে পারবে না সে সূর্যকে? প্রমো দেখেই এই পর্বটি দেখার জন্য উৎসুক দর্শকরা।

