সোনার কেউ ক্ষতি করলে রুপা তাকে ছেড়ে দেবে না, এদিনের পর্বে দুই বোনের একে অপরের প্রতি টান দেখে আপ্লুত দর্শক

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। ধারাবাহিকটি সকলের কাছেই বেশ জনপ্রিয়। ধারাবাহিকে এখন বেশ চমক দেখা দিচ্ছে। সম্প্রতি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে প্রবীর। এর মাঝেই ঘটে গেছে অনেক ঘটনা। তবে বর্তমানে গোটা ধারাবাহিকটিকে মাতিয়ে রেখেছে রুপা।
সোনা রুপা এই ধারাবাহিকের নায়ক নায়িকার দুই জমজ সন্তান। রুপা সোনাকে অনেক ভালোবাসে অপরদিকে সোনাও রুপাকে অনেক ভালোবাসে। কিন্তু এতদিন অব্দি রুপা জানতো না সোনা তার নিজের বোন। সে অনেকদিন ধরেই বেশ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে আন্দাজ করছিল। এইবার আসল সত্যিটা দীপার কাছ থেকে বার করে নেয় রূপা।
শুরু থেকেই সোনার কষ্ট হলে রুপা কষ্ট পায় সোনা কাঁদলে রুপারও কান্না পায়, সোনা ভালো থাকলে রুপারও ভালো লাগে। আর সোনা তার নিজের বোন এই কথা জানার পর থেকেই সোনার প্রতি রুপার ভালবাসা আরো অনেক বেড়ে গিয়েছে। সোনার কেউ ক্ষতি করলে সেটা একটুখানিও সহ্য করতে পারে না রুপা। আর এইবার সেটারই বহিঃপ্রকাশ দেখা গেল এ দিনের পর্বে।
অনুরাগের ছোঁয়ার এই পর্বে দেখানো হয় সোনা রুপা মিলে রথ নিয়ে বেরিয়েছে পাড়ায়। সোনা কাসর বাজাচ্ছে আর রুপা রথ টানছে। এমন সময় কিছু বদমাইশ ছেলে এসে সবার সামনেই সোনাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এমন দৃশ্য দেখে ভীষণ রেগে যায় রুপা। বাড়ির সবাই যখন সোনাকে তুলতে ব্যস্ত, তখন রুপা গিয়ে ঝগড়া করতে থাকে ওই বদমাশ ছেলেগুলোর সাথে।
রুপা জিজ্ঞাসা করে তারা কেন এরকম করল, শুধু তাই নয়, রীতিমতো একটি ছেলেকে ধাক্কাও মারে রুপা। রুপা বলে হিংসে কুটির শুধু আমার বন্ধু না ও আমার যমজ বোন ওর কেউ ক্ষতি করলে আমি চুপ করে দিলে থাকব না। এমন সময় জয় এসে রুপাকে সেখান থেকে নিয়ে যেতে গেলে রুপা বলে হিংসে কুটিকে কেউ কষ্ট দিতে চাইলে রূপা অনেক খারাপ হতে পারে। এই দিন শোনার জন্য রুপার ভালোবাসা দেখে সত্যিই আপ্লুত ভক্তরা। বর্তমানে ধারাবাহিকটির প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সোনা রুপার সম্পর্ক। দুই বোনের মধ্যেকার এই অগাধ ভালোবাসা ধারাবাহিকটিকে দেখার এবং সিআরপিতে প্রতি সপ্তাহে শীর্ষস্থান দখল করতে পারার প্রধান এবং অন্যতম কারণ হয়ে উঠেছে।

