ঘোর বিপদে মেঘ! গিনিকে বাঁচতে এসে মেঘকে ছু’রি দিয়ে কু’পি’য়ে মা’র’তে গেল রূপ!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। স্লট চেঞ্জ হতেই বাজিমাত করেছে এই মেগা। ধারাবাহিকের প্রধান আকর্ষণ মেঘ। আর এইবার ধারাবাহিকে আসতে চলছে এক নতুন মোড়।

ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, গিনি যে ভালো নেই সেটা বেশ খানিকটা আন্দাজ করতে পারে মেঘ। এটা বুঝতে পারার পর সে কিছুতেই হাত-পা গুটিয়ে বসে থাকতে পারে না। সে ভাবতে থাকে ঠিক কি করলে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে গিনিকে।

জিষ্ণুর পরামর্শে প্রথমে এই কথাগুলো নীলকে জানায় মেঘ। কারণ জিষ্ণু তাকে বলে মেঘের পক্ষে একা একা যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। প্রথমে কাউকে অন্তত এই বিষয়টা জানানো প্রয়োজন। নীলকে সবটা খুলে বলার পর রূপের বাড়ি চলে যায় মেঘ।

ধরাবাহিকের আগামী পর্ব হতে চলেছে টানটান উত্তেজনাময়। ধরা পড়তে চলেছে রূপ। তবে তার আগে এক ভয়ানক বিপদের সম্মুখীন হতে চলেছে মেঘ। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, গিনিকে বাঁচাতে রূপের বাড়ি ঢুকে পড়ে মেঘ। সে এদিক ওদিক গিনিকে খুঁজতে থাকে।

আরও পড়ুনঃ জনপ্রিয় ধারাবাহিকে বদলে গেল নায়ক, পরিচিত জুটি ভাঙতেই ক্ষোভ উগড়ে দিল দর্শক!

শালিনী তাকে বাধা দেওয়ার চেস্টা করলেও কোনো বারণ শুনতে চায় না মেঘ। তখন সেখানে চলে আসে রূপ। মেঘকে দেখে ভীষণ রেগে যায় সে এবং একটা ছুরি নিয়ে মেঘের দেহে কোপ বসাতে যায়। তখনই গিনি চিৎকার করে মেঘকে ডাকতে থাকে। নীল কি পারবে অক্ষত অবস্থায় মেঘ আর গিনিকে রূপের কবল থেকে রক্ষা করতে?

Back to top button