রাতের অন্ধকারে মেঘের ঘরে ঢুকলো রূপ! আবার ময়ূরীর সাথে হাত মিলিয়ে মেঘের চরম ক্ষতি করতে মরিয়া রূপ!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে।

যারা এই ধারাবাহিকের নিত্যদিনের সঙ্গী তারা জেনে থাকবেন কিছুদিন আগেই বেল পেয়েছে রূপ। এরপর থেকেই সে লাগাতার চেষ্টা করে চলেছে মেঘের ক্ষতি করার। সেই জন্য সে ময়ূরীকে নিজের দলে টেনে নিয়েছে। এ দিনের পর্বে মেঘের চরম সর্বনাশ করলো রূপ।

ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, মেঘ আর তার বাবা অনিন্দ্য পূজোতে একসাথে ঠাকুর দেখতে বেরিয়েছে। তারা প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরছে ফুচকা খাচ্ছে খুব আনন্দ করছে। তবে কিছুক্ষণের মধ্যেই মেঘের সব আনন্দ বিভীষিকায় পরিণত হয়। মেঘ বুঝতে পারে তাকে রূপ ফলো করছে। অনিন্দ্য চিন্তা করবে বলে মেঘ আর তাকে কিছু বলে না।

অন্যদিকে নীলের বাড়িতে এই প্রথমবার বাড়ির বউরা পাড়ার প্যান্ডেলে যায় আর তার পাশাপাশি বাড়ির অন্যান্য সদস্যরা অর্থাৎ ছেলেমেয়েরা একসাথে ঠাকুর দেখতে বেরোনোর কথা বলে। এই দেখে বেশ অবাক হয় নীলের বাবা। কারণ এই স্বাভাবিক বিষয়গুলো কোনদিনই ঘটেনি তাদের বাড়িতে।

এরপর দেখা যায় মেঘ নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে ঘুমাতে যাচ্ছে। ঘরের দরজা বন্ধ করতেই ময়ূরী রূপকে ফোনে বলে, মেঘ দরজা বন্ধ করে দিয়েছে এবার লাইট নেভালেই সে রূপকে খবর দেবে। এরপর দেখা যায় মেঘ ঘুমোচ্ছে আর সেই সময় হঠাৎই তার ঘরের দরজা খুলে গেল। ঘরের মধ্যে ঢুকে এলো রূপ। তবে কি এটাই মেঘের শেষ দিন?

Back to top button