চরম শারীরিক নির্যাতন গিনির ওপর! কুকীর্তি ফাঁস হওয়ার ভয়ে গিনিকে কষিয়ে থাপ্পড় মারলো রূপ

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। ধারাবাহিকটি বর্তমানে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।
এই ধারাবাহিকের নায়ক নীলের বোন গিনি বর্তমানে তার ভুলের শাস্তি হাতে-নাতে পাচ্ছে। ভালোবাসায় অন্ধ হয়ে গিয়ে কোনরকম খোঁজ খবর না নিয়ে মাত্র কয়েক মাসের আলাপেই একটি ছেলেকে বিয়ে করে ফেলে গিনি। তাও আবার রীতিমতো নিজের প্রাণের ভয় দেখিয়ে নিজের বাড়িকে রাজি করায় সে। বিয়ের পরেই মুখোশ খুলে নিজের কুৎসিত চেহারাটা গিনির সামনে তুলে ধরে রূপ। দুর্ভাগ্যবশত এখন অনেকটা দেরি হয়ে গিয়েছে।
বিয়ের পর অষ্টমঙ্গলায় নিজের বাড়ি গিয়ে যাতে তার শ্বশুরবাড়ির নামে কিছু না বলতে পারে তাই জন্য গিনির কিছু আপত্তিজনক ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় রূপ। স্বামী হয়ে নিজের স্ত্রীয়ের সাথে কেউ এমন কাজ করতে পারে এমনটা কল্পনাও করতে পারেনি গিনি। নিজের সম্মানহানির ভয়ে তাকে সবটা মেনে নিতে হয়।
নিজের শ্বশুর বাড়ি গিয়ে ফের মুখোশ ধারণ করে ফেলে রূপ। সবার সামনে এমন অমায়িক ব্যবহার করে যে তার দিকে সন্দেহের আঙুল তোলার আগে যে কেউ দুবার ভাবতে বাধ্য হবে। সেখানে গিয়েও প্রতি মুহূর্তে গিনিকে ইশারা করে রূপ বুঝিয়ে দিয়েছে মুখ খুললেই তার সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে। ভয়ে ভালো থাকার অভিনয় করে গিয়েছে গিনি।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, নিজের বাড়ি ফিরেই আবার নিজ মূর্তিতে ফিরে আসে রূপ। গিনি রূপের মাকে বলে, আরেকটু হলেই রূপের সমস্ত কুকীর্তি ওই বাড়িতে ফাঁস হয়ে যেতে পারতো। গিনির এসব কথা শুনে রেগে গিয়ে গিনির গালে কষিয়ে এক থাপ্পড় মারে রূপ। এসব দেখেও শালিনী কিছুই বলতে পারেনা।

