বিপদ বুঝে গিনির পা ধরে ক্ষমা চাইলো রূপ, রূপের সব সত্যি ফাঁস হল এবার!

বর্তমানে বাংলা (Zee Bangla) চ্যানেলের অন্যতম একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। বর্তমানে বেশ জমে উঠেছে এই ধারাবাহিকের গল্প। টিআরপিতে তেমন ভালো ফল করতে না পারলেও দর্শকদের চর্চায় সবসময় থাকে এই ধারাবাহিক। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী।
রূপের সাথে বিয়েটা করে মহা বিপদে পড়ল গিনি। মেঘ গিনি আর রুপঙ্করের সম্পর্কের কথা জানতে পেরেই সবার প্রথমে গিনিকে সাবধান করেছিল। মেঘ বলেছিল রুপ ছেলেটা ভালো নয়, কিন্তু গিনি তখন মেঘের একটা কথাকেও পাত্তা দেয়নি উল্টে গায়ে অব্দি হাত তুলতে গেছিল মেঘের।
বিয়ের পর সে হারে হারে টের পাচ্ছে রূপ আসলে কেমন মানুষ। বিয়ের পরের দিন গোটা রাত বাড়ি মুখো হয়নি সে। গিনির একটা কল রিসিভ করার প্রয়োজন মনে করেনি রূপ। বাড়ি ফিরে মাতলামো শুরু করে রূপ আর সবার সামনে সে বলে জোর করে বিয়ে করতে হয়েছে তাকে। গিনির মতো একটা আনস্মার্ট মেয়েকে বিয়ে করার কোনরকম ইচ্ছা ছিল না তার।
প্রায় সকল আত্মীয়-স্বজন রুপকে আড়ালে খারাপ চরিত্রের মানুষ বলে। এইসব শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারে না গিনি। অন্যদিকে রূপের মাও এতটা জঘন্য মহিলা যে নিজের ছেলের সমস্ত ভুলকে আচলের তলায় লুকিয়ে রাখে আর পরের বাড়ির মেয়েকে ভয় দেখায় সাবধান করে। বাড়ির কারো সঙ্গে সে কথা বলছে কিনা কাউকে কিছু জানাচ্ছে কিনা সেই নিয়ে রীতিমতো গিনির প্রাইভেসিতে হস্তক্ষেপ করে।
ধারাবাহিকের পরবর্তী পর্বে দেখা যাবে নিজের ব্যাগপত্র গুছিয়ে বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে যায় গিনি। সেই সময় তার কাছে ক্ষমা চাইতে আসে রূপ। রীতিমতো পায়ে পড়ে গিনির কাছে ক্ষমা চাই সে। অন্যদিকে ডিভোর্সের ডেট ফাইনাল হতে না হতেই ময়ূরীর মায়ের কাছে গিয়ে নীল আর ময়ূরীর বিয়ের ব্যাপারে তার মায়ের সম্মতি নিতে আসে মিনাক্ষী। এই শুনে খুশি হয়ে যায় ময়ূরী।

