জি বাংলার উর্মি এবার স্টার জলসায়! নতুন ধারাবাহিকে জুটি বাঁধতে চলেছে এই জনপ্রিয় অভিনেতার সঙ্গে! খবর সামনে আসতেই খুশি ভক্তরা

নতুন বছরের সাথে সাথে বাংলা টেলিভিশনের চ্যানেলগুলিতে এসেছে একের পর এক নতুন ধারাবাহিক। এরই মধ্যে জি বাংলায় এবং স্টার জলসা মিলিয়ে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক শুরু হয়েছে। যার মধ্যে জি বাংলার অন্যতম নতুন ধারাবাহিক গুলি হল ‘নিম ফুলের মধু’, ‘সোহাগ জল’, ‘মন দিতে চাই’, ‘তোমার খোলা হাওয়া’, ‘রাঙাবউ’। এবং স্টার জলসা শুরু হয়েছে ‘বাংলা মিডিয়াম’, ‘পঞ্চমী’,’মেয়েবেলা’, ‘বালি ঝড়’।

প্রসঙ্গত আরো বেশ কিছু ধারাবাহিক আসতে চলেছে স্টার জলসার পর্দায়, যেগুলির প্রোমো সামনে চলে এসেছে অনেক দিন। তার মধ্যে একটি হলো ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ সম্প্রতি যেটির সপ্রচারিত হওয়ার সময় এবং তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে চ্যানেলের পক্ষ থেকে। এছাড়া আরও একটি ধারাবাহিকের প্রোমো সামনে আনা হয়েছে যার নাম ‘রামপ্রসাদ’। যেখানে দেখতে পাওয়া গেছে আবার একবার সাধকের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা সব্যসাচী চৌধুরী।

এবার সূত্র অনুযায়ী খবর সামনে আসছে যে স্টার জলসায় আরো একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে। আর যেখানে জুটি বাঁধতে দেখা যাবে অভিনেত্রী অন্বেষা হাজরা এবং অভিনেতা সৈয়দ আরেফিনকে। তারা দুজনেই টিভির পর্দায় বেশ পরিচিত মুখ। গুঞ্জন রয়েছে এই ধারাবাহিকের নাম হতে চলেছে ‘জন্মভূমি’। এসভিএফ প্রোডাকশন অথবা ক্রিস্টাল ড্রিম প্রোডাকশনের হতে চলেছে এই ধারাবাহিকটি। তবে পুরোটাই এখনও জল্পনা রয়েছে চ্যানেল কর্তৃপক্ষ যতদিন না প্রকাশ করছে ততদিন কেউই নিশ্চিত হতে পারছেন না।

প্রসঙ্গত অভিনেত্রী অন্বেষা হাজরাকে দর্শক এর আগে দেখেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’ তে নায়িকা উর্মির চরিত্রে। সেখানে তার বিপরীতে অভিনয় করতেন অভিনেতা ঋত্বিক মুখার্জী। যিনি এই মুহূর্তে অভিনয় করছেন জি বাংলার ধারাবাহিক ‘মন দিতে চাই’তে। ঋত্বিককে ফিরতে দেখেই দর্শকদের মধ্যে অন্বেষাকে ফিরিয়ে আনার জন্য আবেদন উঠেছিল চ্যানেল কর্তৃপক্ষের কাছে। তাই এই খবর যদি সত্যি হয় তাহলে তার ভক্তরা বেজায় খুশি হয়ে যাবে।

উল্টোদিকে অভিনেতা সৈয়দ আরেফিনকে দেখা গিয়েছিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘খেলাঘরে’র মুখ্য চরিত্র শান্টুর ভূমিকায়। তার বিপরীতে অভিনয় করতেন অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। স্বীকৃতি কেউ আবার একবার নতুন ধারাবাহিকে ফিরতে দেখা গেছে স্টার জলসার ‘মেয়েবেলা’র মাধ্যমে। সেখানে স্বীকৃতি জুটি বেঁধেছেন অভিনেতা অর্পণ ঘোষালের সঙ্গে। তাই এই গুঞ্জন সামনে আসার পরে তার ভক্তরাও খুশি।

Back to top button