খুশির খবর এখনই শেষ হচ্ছে না “মিঠাই”! তবে কি “ফুলকি” এখনই শুরু হবে না? রয়েছে অন্য কোনো চমক! খবর প্রকাশ পেতেই আনন্দে উচ্ছ্বাসিত ভক্তরা

বিনোদনপ্রেমী মানুষের মন জুড়ে অনেকখানি জায়গা দখল করে রেখেছে টেলিভিশনের সম্প্রচারিত হওয়া বিভিন্ন ধারাবাহিক গুলি। প্রায় দু’বছর ধরে টেলিভিশনের পর্দায় দাপিয়ে বেরিয়েছে মিঠাই। একের পর এক মোড় ঘুরে গল্প এখন যে পর্যায়ে এসেছে তাতে প্রাথমিকভাবে অনেকেই বলেছিল এবার বোধহয় গল্পের বুনাটে কোথাও খামটি দেখা যাচ্ছে। মিঠাই শেষ হয়ে যাওয়াই ভাল।
তাই বলে সত্যিই শেষ হয়ে যাবে অনেকেই হয়তো অনুমান করতে পারেননি। হঠাৎ করি চ্যানেলে তরফ থেকে একটি প্রোমো সামনে আনায় সকলেই একপ্রকার অবাক। চলতি মাসের ২৩ তারিখ অর্থাৎ ২৩ এপ্রিল শেষ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক। এরপর থেকেই ভক্তদের মনে আবেগ- তুঙ্গে। চ্যানেলের তরফ থেকে পোস্ট করা মিঠাইয়ের প্রতিটি ফুটেজের নিচেই ভরে উঠছে কমেন্ট বক্স।
দুঃখের সুর শোনা যায় ভক্তদের মধ্যে। তারা সবাই মিলে একটাই আবেদন করে মিঠাই যেন শেষ করে দেওয়া না হয়। এই ধারাবাহিক বন্ধ হোক চান না ভক্তরা। ভালোবাসা চরিত্রগুলিকে আরো কিছুদিন পর্দায় দেখতে চান তারা। এই মর্মেই বারে বারে কমেন্ট বক্সে অনুরোধ করে চলেছেন ভক্তরা।

যদিও মিঠাই চলতি মাসি শেষ হচ্ছে এই সিদ্ধান্ত ফাইনাল। তাই অনেকেই রয়েছেন যাঁরা মনোহরা পরিবারের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত তাঁরা এই খবর যেন মেনে নিতে পারছেন না। দীর্ঘদিন ধরে এই পরিবারের রাজত্ব ড্রইংরুমে। ফলে এক কথায় বলাই চলে, ভক্তদের বেজায় মন খারাপ।
তবে এবার জানা গেল নতুন তথ্য। সব ভালোরই একটা শেষ আছে তাই গতির নিয়ম মেনে শেষ হবে মিঠাই ও তবে সেটা এই মুহূর্তে নয়। নতুন ধারাবাহিক ফুলকিনের শুটিং শুরু হওয়ার কথা ছিল মে মাস থেকে কিন্তু সেটা না হয়ে হচ্ছে মেয়ের শেষের দিক থেকে। আর সেই সময় থেকেই সম্প্রচারিত হবে ফুলকি। তাই দর্শকরা আরো একমাস কাটাতে পারবে তাদের সকলের প্রিয় মিঠাই রানীর সাথে।

