মিঠাই শেষ হয়ে আসছে নতুন ধারাবাহিক! যার প্রধান চরিত্রে থাকবেন জি বাংলার জনপ্রিয় অভিনেত্রী, খবর সামনে আসতেই খুশি দর্শকরা

জী বাংলার একটি এটি জনপ্রিয় সিরিয়াল হল ‘মিঠাই’। শুরু থেকেই এই ধারাবাহিকের জনপ্রিয়তা বিশাল। টিআরপি তালিকায় ওঠানামা লেগে থাকলেও জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি মিঠাই সিরিয়ালের। মিঠাই চরিত্রটি মৃ’ত দেখানোর পর থেকে অনুরাগীরা একটি ক্ষুন্ন হয়েছিলেন। তবে মিঠি এসে মিঠাইয়ের মতন করেই নিজের আলাদা জায়গা গড়ে নিয়েছে দর্শকের মনে।

মিঠাইয়ের শেষ হওয়ার জল্পনা শেষ হতেই জানা গেল মিঠাইয়ের পরিবর্তে আসছে নেহা আমনদ্বীপের ফুলকি! নেহা অমনদীপ হলেন ভারতের পশ্চিমবঙ্গের একজন পাঞ্জাবি অভিনেত্রী যিনি টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করে থাকেন।

Watch Mithai - March 22, 2023 - Best Scene Mithai TV Serial Best Scene of 22nd March 2023 Online on ZEE5
নেহা অমনদীপ একজন অভিনেত্রী হলেও তিনি মডেল হিসেবেও কাজ করেছেন। তিনি বিগ বাজার, প্রাণ ও হরলিক্সের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। সাহারা ওয়ানের টেলিভিশন ধারাবাহিক সাহেব বিবি গোলাম এ শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক ঘটে তার।

নেহা অমনদীপ অভিনীত প্রথম চলচ্চিত্র হে প্রভু দেখা দে ২০১৬ সালে মুক্তি পেয়েছিল। চলচ্চিত্রটি নির্মিত হয়েছিল ওড়িয়া ভাষায়। ২০১৬ সালে স্ত্রী ধারাবাহিকের মাধ্যমে বাংলা টেলিভিশন জগতে অভিষেক ঘটে তার। এরপর, তিনি ওঁ নম শিবায় ধারাবাহিকে অভিনয় করেন। এছাড়া, ২০১৮ সালে তাকে স্টার জলসার দুর্গাপূজার টিভি নাটক দুর্গতিনাশিনী দুর্গা য় দেখা গিয়েছিল।

Neha Amandeep Sonkar: বলিউড থেকে টলিউডে, করেছেন স্ত্রী,কনে বউয়ের মত জনপ্রিয় ধারাবাহিকে প্রধান চরিত্র! সুন্দরী অভিনেত্রী নেহা অমনদীপ হঠাৎ কোথায় ...
তবে কি এবার মিঠাইয়ের পালা শেষ। মন খারাপের সুর মিঠাই ভক্তদের মধ্যে। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি স্মৃতি ফিরবে মিঠাইয়ের এবং শেষ হবে এই ধারাবাহিক। কি নতুন গল্প নিয়ে আসতে চলেছে ফুলকি সেই নিয়ে উৎসুক দর্শক মহল। মিঠাই এর জায়গা কি দখল করতে পারবে ফুলকি? এখন সেটাই দেখার বিষয়।

Back to top button