দোলের দিনেই কাছাকাছি সিড মিঠাই! এসে গেল দোলের নতুন প্রোমো! খবর শুনেই খুশি ভক্তরা

এই মুহূর্তে জি বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক হলো মিঠাই।যেটি টিভির পর্দায় দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে জনপ্রিয়তা অর্জন করে রয়েছে। কয়েক মাস আগে দেখানো হয়েছিল মিঠাই মারা গেছে তবে আবার একবার মিঠাইকে ফিরে আসতে দেখে ভক্তরা খুশি হয়ে গেছে। কিন্তু তার কিছুই মনে নেই।

তাই সিদ্ধার্থ থেকে শুরু করে গোটা মোদক পরিবার চেষ্টা করছে মিঠাই এর স্মৃতি ফেরানোর। কিছুদিন আগেই দেখানো হয়েছিল যে মিঠাইয়ের জন্মদিন উপলক্ষে বড় অনুষ্ঠান পালন করা হয়। অনেক পুরনো মুহূর্ত মিঠিকে দিয়ে মিঠাইয়ের সামনে দেখানো হলেও তার পুরনো স্মৃতি ফিরে আসে না। তবুও হাল ছাড়ার পাত্র নয় কেউ।

এরই মধ্যে চলে এসেছে হোলি। আর প্রতিবছরই মিঠাই তে হোলি নিয়ে বিশেষ পর্ব দেখানো হয়। তাই অনেকেই মনে করছে এই বছরেও আসতে চলেছে নতুন কোন চমক। জল্পনা রয়েছে এই বছর সিড এবং মিঠাই কে কাছাকাছি দেখতে চলেছে দর্শক। এরই মধ্যে বেশ কিছু ধারাবাহিকের হোল স্পেশাল এপিসোডের প্রোমো দেওয়া হয়ে গেছে।

তাই অনেকেই মনে করছে এই সপ্তাহের মধ্যেই মিঠাই তেও চলে আসবে হোলি স্পেশাল প্রোমো। যেখানে স্মৃতি না ফিরলেও মিঠাই এবং তার উচ্ছে বাবু কাছাকাছি আসবে। যা নিয়ে অত্যন্ত উৎসাহী হয়ে রয়েছে দর্শকরা। উল্টোদিকে হল্লা পার্টি চেষ্টা করে যাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব মিঠাইয়ের স্মৃতি ফিরিয়ে এনে তাকে মোদক বাড়িতে নিয়ে আসার জন্য।

গত বছর মিঠাই তে দেখা গিয়েছিল হোলির দিনে সিদ্ধার্থের ব্যবসায় যোগ দেওয়ার এক বিশেষ পর্ব। তাই এই বছর কি হতে চলেছে তা নিয়ে অত্যন্ত উদগ্রীব হয়ে রয়েছে দর্শকরা। মিঠাই ভক্তরা প্রাণপণে চাইছে যে এবার যেন মিঠাইয়ের গোপাল সিদ্ধার্থ এবং মিঠাইকে এক করে দেন। তাই পরবর্তী দিনেই জানা যাবে কী হতে চলেছে ধারাবাহিকে।

