টাইম লিপ আসতে চলেছে মিঠাইতে! বড় হয়ে যাবে শাক্য মিষ্টি, ফিরতে চলেছে পরিবারের অনেক সদস্যরা, খুব তাড়াতাড়ি আসবে মিঠাই সিজন ২!

মিঠাইয়ের শেষ হয়ে যাওয়ার খবর প্রকাশ পাওয়ার পর থেকেই ভক্তদের মনে আবেগ- তুঙ্গে। চ্যানেলের তরফ থেকে পোস্ট করা মিঠাইয়ের প্রতিটি ফুটেজের নিচেই ভরে উঠছে কমেন্ট বক্স। একটাই আবেদন মিঠাই যেন শেষ করে দেওয়া না হয়। এই ধারাবাহিক বন্ধ হোক চান না ভক্তরা। ভালোবাসা চরিত্রগুলিকে আরো কিছুদিন পর্দায় দেখতে চান তারা।
এই মর্মেই বারে বারে কমেন্ট বক্সে অনুরোধ করে চলেছেন ভক্তরা। যদিও মিঠাই চলতি মাসি শেষ হচ্ছে এই সিদ্ধান্ত ফাইনাল ছিল। তাই অনেকেই রয়েছেন যাঁরা মনোহরা পরিবারের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত তাঁরা এই খবর যেন মেনে নিতে পারছেন না। দীর্ঘদিন ধরে এই পরিবারের রাজত্ব ড্রইংরুমে। ফলে এক কথায় বলাই চলে, ভক্তদের বেজায় মন খারাপ হয়ে যায়।
বেশিরভাগ সময়ই স্লট লিড করেছে মিঠাই। যারা নিয়মিত ধারাবাহিকের সাথে যুক্ত তারা জানবেন ধারাবাহিক জগতে একপ্রকার একছত্র আধিপত্য বিস্তার করেছে মিঠাই। শুরু থেকেই প্রতিটা গল্প প্রতিটা চরিত্রের অভিনয় মিঠাইয়ের ছেলেমানুষী সবমিলিয়ে দর্শকদের ড্রয়িং রুম মাতিয়ে রেখেছে মিঠাই।
শুরু থেকে এত ভালো পারফরমেন্স দিয়ে শেষে কিছু ধামাকা করবে না এমনটা হতেই পারে না। শেষেও রানী হয়েই বিদায় নেবে মিঠাই। গল্পের শেষ পর্বগুলিতে আসবে অনেক বড় টুইস্ট। ১০ বছরের লিপ নেওয়া হবে ধারাবাহিকে! বড় হয়ে যাবে শাক্য মিষ্টি, ফিরে আসবে সমস্ত পুরনো চরিত্র যারা এককালে হারিয়ে গিয়েছে মিঠাই থেকে, এমনটাই গুঞ্জন টেলিপাড়ায়।
কমবেশি প্রায় প্রতিটি ধারাবাহিকই শেষকালে এসে একটি বড়সড় সময়ের জন্য লিপ নেয়। আর তারপর সবটা গুছিয়ে শেষ করা হয় ধারাবাহিকটি। এভাবে শেষ হলে মিঠাইয়ের সিজন টু আসা সম্ভাবনা থেকে যায়। তবে এই সব কিছুই ধারণা কেবলমাত্র। এমনটা হতে পারে বলেই মনে করছেন দর্শকরা।

