শেষ হচ্ছে না মিঠাই! তাহলে কোন ধারাবাহিক শেষ করে তার পরিবর্তে আসবে ফুলকি? জানতে উৎসুক দর্শক মহল

বেশ কয়েক সপ্তাহ টিআরপি তালিকায় (TRP List) স্থান ওঠানামা করছে ‘মিঠাই’ (Mithai)-র। দর্শক মনে নিজের জায়গা ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে টিম ‘মিঠাই’। গল্পে বারবার আসছে নতুন মোড়। ধারাবাহিকে পরপর আগমন হয়েছে একাধিক নতুন চরিত্রের। এরই মাঝে একাধিবার সামনে এসেছে দুঃসংবাদ, শোনা গেছে শেষ হতে চলেছে এই ধারাবাহিক। ফের টেলিপাড়ায় কান পাতলে কানাঘুষো শোনা যাচ্ছে, শীঘ্রই শেষ হবে উচ্ছেবাবু- তুফানমেইলের জার্নি। তবে মিঠাই-প্রেমীদের জন্য এবার রয়েছে সুখবর। এখনই শেষ হচ্ছে না এই মেগা।

জি বাংলায় শুরু হয়েছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। আসছে আরও বেশ কয়েকটি ধারাবাহিক। কিছুদিন আগে শোনা গিয়েছিল শেষ হবে ‘মিঠাই’। পরে জানা যায়, সেটা শুধু মাত্রই রটনা। ফের শুরু নয়া জল্পনা। মিঠির ট্র্যাক চলতে- চলতেই নাকি শেষ হয়ে যাবে ‘মিঠাই’। যা শুনে, ধারাবাহিকের ফ্যান ক্লাবগুলিতে মন খারাপের আবহ।

বৃহস্পতিবার থেকে কান পাতলেই টেলিপাড়ায় শোনা যাচ্ছে নতুন গসিপ। এপ্রিলেই নাকি শেষ হচ্ছে এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে পুরোনো ধারাবাহিক মিঠাই। বেশকিছু ফেসবুক গ্রুপে তো এমনটাও ছড়িয়ে পড়েছে ২৩শে এপ্রিলই নাকি শেষবার পর্দায় দেখা যাবে মিঠাই! দেখতে দেখতে দু-বছর দু-মাসের সফর পার করেছে সৌমিতৃষা কুণ্ডু-আদৃত রায়ের ‘মিঠাই’। এত লম্বা সময় পরেও জনপ্রিয়তার কমতি নেই। টিআরপির দৌড়ে তৃণা-কৌশিক-ইন্দ্রাশিসের ‘বালিঝড়’কে হেলায় হারাচ্ছে মিঠাইরানি। তবুও নতুন সিরিয়ালের আগমনের খবরে ‘মিঠাই’-এর উপর নাকি কোপ পড়বে এমনটাই রটনা।

ইতিমধ্যেই নতুন ধারাবাহিক ‘ফুলকি’র বিজ্ঞাপন দেখা গেছে জি বাংলার পর্দায়। যদিও নতুন এই ধারাবাহিকের সম্প্রচারের সময় এখনও জানা যায়নি, তবে, টানা দু-বছর চলা ‘মিঠাই’কে সরিয়েই সেই স্লটে আসতে পারে ফুলকি এমনই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, এই মুহূর্তে চলা সবচেয়ে পুরনো ধারাবাহিক ‘মিঠাই’।

তবে এখনও যে মিঠাইকে দেখার আশা আশা একেবারে শেষ দর্শকদের টা নয়। বর্তমানে জি বাংলার সবথেকে পুরনো ধারাবাহিক মিঠাই, সেই জন্যই ফুলকিকে এই স্লটে দিয়ে এই ধারাবাহিক বন্ধ করার সিদ্ধান্ত নেন মিঠাই নির্মাতারা। কিন্তু এই মুহূর্তে আরো অনেক ধারাবাহিক রয়েছে যা এই চ্যানেলে সম্প্রচারিত হয়। তার মধ্যে রয়েছে খেলনাবাড়ি ও নিম ফুলের মধু। শোনা যাচ্ছে যদি কিছুদিনের মধ্যে এই দুই ধারাবাহিকের জনপ্রিয়তা ভীষণভাবে পড়ে যায় তাহলে হয়তো এই দুই ধারাবাহিকের কোন একটি বন্ধ করে তার জায়গায় ফুলকি আসতে পারে। কিন্তু তার সম্ভাবনা একদমই নেই বললেই চলে।

Back to top button