বহু বছর পর আবার মুখ্য চরিত্রে ফিরছেন জি বাংলার জনপ্রিয় অভিনেত্রী! নতুন ধারাবাহিকের খবর প্রকাশ্যে আসতেই উৎসাহিত ভক্তরা

বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এমন বহু অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন যারা একটা সময় ধারাবাহিকের মাধ্যমে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছিলেন দর্শক মহলে। সেই সব ধারাবাহিকও ছিল অত্যন্ত জনপ্রিয়। বহু বছর আগে শেষ হয়ে যাওয়ার পরেও এখনো দর্শকরা সেইসব ধারাবাহিক নিয়ে আলোচনা করে। তারই মধ্যে একটি ধারাবাহিক হলো জি বাংলার ‘স্ত্রী’। সেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যেত অভিনেত্রী নেহা আমনদীপ।

২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত এই ধারাবাহিকটি টিভির পর্দায় সম্প্রচারিত হয়েছিল। ধারাবাহিক থেকে মুখ্য ভূমিকায় অভিনয় করছে দেখা যেত অভিনেত্রী নেহা আমনদীপ এবং অভিনেতা নীল ভট্টাচার্যকে। তবে সেই জুটির অভিনেতাকে এখনো টিভির পর্দায় চুটিয়ে অভিনয় করতে দেখা গেলেও অভিনেত্রীকে বহু বছর হলো আর সেভাবে দেখা যায় না। এমনকি বেশ কিছু বছর তাকে সোশ্যাল মিডিয়াতেও পর্যন্ত দেখা যেত না।
প্রসঙ্গত অভিনেত্রী আমনদীপ বাঙালি নন কিন্তু যে ক বছর অভিনয় করেছেন এত সুন্দর করে বাংলা ইন্ডাস্ট্রিতে নিজের চরিত্রগুলিকে ফুটিয়ে তুলেছিলেন যার জন্য দর্শকরা তার ভক্ত হয়ে উঠেছিল। ‘স্ত্রী’ ধারাবাহিকে “নিরুপমা”র চরিত্রে অভিনয়ের পর তিনি আরো বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছিলেন, যেখানে সমানভাবে প্রশংসা পেয়েছিল তার অভিনয়।
‘স্ত্রী’ ধারাবাহিকটির পর তাকে সানবাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কনে বউ’তে অভিনয় করতে দেখা গিয়েছিল। যে ধারাবাহিকে ছিলেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুও। তবে এই ধারাবাহিকটির পর থেকে তাকে আর টিভির পর্দায় অভিনয় করতে দেখা যায়নি। কিছু মাস আগে প্রায় দু বছর পরে আবার তাকে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হতে এবং টিভির পর্দায় দেখা গেছিল। একটি রিয়ালিটি শোতে এসেছিলেন তিনি।

তবে এবার সূত্র মারফত খবর আসছে জি বাংলার আসন্ন ধারাবাহিকে তিনি আবার অভিনয় করবেন। মুখ্য চরিত্র এই অভিনয় করবেন অভিনেত্রী এমনটাই খবর। তবে কোন প্রোডাকশন হাউসের হবে সেই ধারাবাহিক বা ধারাবাহিকের নাম বা মুখ্য অভিনেতা কোন কিছুই প্রকাশ্যে আসেনি। তাই যতদিন না চ্যানেলের পক্ষ থেকে এমন কিছু প্রকাশ করা হচ্ছে ততদিন কেউ নিশ্চিত হতে পারছে না। তবে অভিনেত্রী যদি আবার একবার অভিনয়ে ফেরেন তাহলে তার ভক্তরা বেজায় খুশি হবে।

