পাঁকাল মাছের মতন পিচ্ছিল রুদ্র! কড়া বাঁধন সত্ত্বেও ফসকে গেল সে! এবার কার ঘাড়ে কো’প মারতে চলেছে রুদ্র?

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় ফুলকি ঝিনুকের সাথে দেখা করে। ঝিনুককে বলে যে যেখানে তারা রুদ্রকে আটকে রেখেছিল সেখানে রুদ্রকে পাওয়া যাচ্ছে না। ঝিনুক তো ফুলকির মুখে এই কথা শুনে অবাক। তারপর হঠাৎ সেখানে উপস্থিত হয় লাবু। লাবু এসে বলে রুদ্রকে সে নিজের কাছে আটকে রেখেছে। রুদ্র এখন লাবুর হেফাজতে।

তারপর লাবু ফুলকি এবং ঝিনুককে নিয়ে যায় যেখানে রুদ্রকে তারা আটকে রেখেছিল। লাবু তার লোকজনদের দিয়ে একটা গুদামঘরে আটকে রাখে রুদ্রকে। ফুলকি ঝিনুক সেখানে গিয়ে আবারো রুদ্রকে জেরা করতে থাকে। কিন্তু রুদ্র এত অত্যাচার সহ্য করার পরেও মুখ খোলে না। তাই ঝিনুক ফুলকি বাধ্য হয়ে চলে আসে।
এদিকে ফুলকি তো খুবই ভয়ে ভয়ে থাকে রুদ্রকে নিয়ে। রুদ্র যদি একবার এইখান থেকে বেরোতে পারে তাহলে কি করবে তার কোনো ঠিক নেই। কারণ রুদ্র এখন হিংস্র হয়ে আছে। এদিকে ফুলকি নিজের দিদি ঝিনুক এবং তমালের সম্পর্ক নিয়ে কথা বলতে গেলে ঝিনুক তো রেগে যায়। কারণ আইনের চোখে এখনো তমাল বিবাহিত তাই এসব কথা তার ভালো লাগে না শুনতে।
আরও পড়ুনঃ চার মাসে কমাতে হয়েছে ১৩ কিলো ওজন! খাবারেও কড়া বিধি নিষেধ! হঠাৎ করে কি হলো অভিনেতার? জানালেন রজতাভ দত্ত
পরেরদিন ফুলকি রুদ্রকে নিয়ে লাবুর সাথে আলোচনা করে। এরপর রুদ্রর সাথে কি করা হবে। আসলে ফুলকিরা বাড়ির বাইরে যাচ্ছে কয়েকদিনের জন্য। কিন্তু অন্যদিকে তো রুদ্র ঠিকই নিজের হাতের বাঁধন খুলে উঠে দাঁড়ায়। এবারে সে গোটা রায় চৌধুরী পরিবারকে শেষ করে দেবে। কিভাবে এই বিপদ থেকে পরিবারকে রক্ষা করবে ফুলকি রোহিত সেটাই দেখার অপেক্ষা।

