ভাঙলো রুদ্রর মোহ! বর্ষার অতীত জেনে বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিল সে! এবার কি করবে বর্ষা?

স্টার জলসার (Star jalsha) সদ্য শুরু হওয়া ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।

ধারাবাহিকে একটি অসমবয়সী প্রেম ফুটিয়ে তোলা হবে আগামী দিনে সেটা ধারাবাহিকের গল্প সেদিকে এগোচ্ছে তাতেই বোঝা যাচ্ছে। আর বাকি পাঁচটা ধারাবাহিকের চেয়ে যে এই ধারাবাহিক একেবারেই আলাদা হতে চলেছে সেটা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। আর যেখানে ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, সেখানে তো আলাদা কিছু হতেই হবে।

Bengali serial

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে সম্রাটকে যে এভাবে চলে আসবে সেটা কেউই আশা করেনি। সম্রাট আসার পর পিসিমণি রুদ্র এবং বর্ষা দুজনকে ডেকে আনে। প্রথমে বর্ষা অনেক চেষ্টা করে রুদ্রকে আটকানোর। কারণ নিচে গেলেই বর্ষার সব সত্যি বেরিয়ে আসবে। বর্ষা রুদ্রকে বোঝাতে থাকে মিঠি হয়তো নতুন কাকুর থেকে টাকা নিয়ে লোক ঠিক করেছে বর্ষাকে ফাঁসানোর জন্য। কিন্তু রুদ্র এসব বিশ্বাস করতে চায় না। তারপর দুজনই নিচে নেমে আসে। বর্ষা আবারো নিজের অতীতের মুখোমুখি হয়।

আরও পড়ুনঃ অ’ভিশপ্ত হয়ে উঠল পারুলের জন্মদিন! শিরিনের ষ’ড়যন্ত্রে পারুল রায়নের জীবনে নতুন মোড়! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব!

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে, বর্ষা তো সম্রাটকে দেখেও কিছু স্বীকার করতে চাইছে না। সম্রাটকে পুরোপুরি অস্বীকার করছে, না চেনার ভান করছে। কিন্তু সম্রাট তো এবার পুরোপুরি আটঘাট নেমে এসেছে। এক এক করে রুদ্রর সামনে সম্রাট তাদের কাটানো একসাথে মুহূর্তের বিভিন্ন ছবি তুলে ধরে। সেগুলো দেখে অবাক হয়ে যায় রুদ্র। এছাড়াও সম্রাট জানায় স্কুলের এক্সিবিশনের নামে তারা তিন দিনের জন্য শান্তিনিকেতন গিয়েছিল একসাথে, সেখানে তারা তিন রাত কাটিয়েছে। সম্রাটের সাথে সাথে প্রেম ছিল তার কিন্তু যখনই বর্ষা দেখল সম্রাট চাকরি পাচ্ছে না তার কোন উদ্দেশ্য সফল হচ্ছে না তখনই সম্রাটকে ছেড়ে বেরিয়ে আসে।

বর্ষা বারবার করে সম্রাটকে আটকানোর চেষ্টা করে কিন্তু কোনভাবেই থামাতে পারে না। বর্ষা সম্রাটকে বলেছিল তার বাবা-মা জোর করে তারা বিয়ে দিয়ে দিচ্ছে, এই বলেই সম্রাটকে ঠকিয়েছিল সে। এত বছর পর যখন সম্রাটের সঙ্গে সঙ্গে আবার দেখা হলো তখন বর্ষার সমস্ত অতীত সম্রাট সবার সামনে নিয়ে আসবে। বর্ষা আসলে কেমন মেয়ে সেটা সবাইকে দেখিয়ে দেবে। সম্রাট এর কাছ থেকে সব কথা শোনার পর রুদ্র সিদ্ধান্ত নেয় সে আর বর্ষার সাথে নিজেকে সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে না। এরপর বর্ষার বাড়ির লোকদের ডেকে আনা হয় তাদের সামনে সমস্ত সত্যি তুলে ধরে রুদ্র। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।a

Back to top button