Neem Phuler Modhu: ‘দত্ত বাড়ির ছেলেদের মেরুদন্ড নেই!’ অপ্রিয় সত্যগুলো মুখের ওপর বলে পর্ণার চোখ খুলে দিল রুচিরার বাবা

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিক রমরমিয়ে চলছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। ধারাবাহিকটি দেখতে বেশ পছন্দ করেন দর্শক মহল। এই ধারাবাহিকের নায়িকা হল জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা। নায়ক হিসেবে অভিনয় করছেন রুবেল দাস। সাদা মাটা ফ্যামিলি ড্রামা নিয়েই তৈরি হয়েছে ধারাবাহিকের প্লট।
এই মুহূর্তে পর্ণার শ্বশুরবাড়িতে চলছে এক বিরাট বড় অশান্তি। রুচিরা আর চয়নের বিয়ে দেওয়া দিয়ে সৃজনের সাথে সম্পর্ক ভাঙতে চলেছে পর্ণার। আবার অন্যদিকে রুচিরাকে এবং তার বাড়ির লোকজনকে ভীষণ অপমান করে সৃজনের বাড়ির সবাই। যার ফলে ক্ষেপে গিয়েছেন রুচিরার বাবা।
এদিনের পর্বে দেখা যায়, শত অপমানের পর বিষয়গুলোকে সামাল দিতে রুচিরার বাবার সাথে কথা বলে ঠাম্মি অর্থাৎ কৃষ্ণার শাশুড়ি মা। তিনি বলেন চয়ন খুব ভালো ছেলে, ভালো চাকরি করে আর একটা সোনার মতন মন রয়েছে তার। এমন ছেলে সত্যি খুঁজলেও পাওয়া যায় না।
তখন রুচিরার বাবা তাকে বলেন, ভালো চাকরি হয়তো করে তবে চয়নের কোন শিরদাঁড়া নেই। সবকিছু বাদ দিলেও যখন নিজের হবু বউয়ের গায়ে কালিমা ছেটানো হচ্ছিল, তার চরিত্র নিয়ে ভালো মন্দ কথা বলা হচ্ছিল তখন একবারও পাশে এসে দাঁড়ায়নি চয়ন চুপ করে সমস্তটা সহ্য করছিল। বিয়ের পর যদি রুচিরার ওপর অত্যাচার হয় তাহলেও নিজের স্বামীকে পাশে পাবে না মেয়েটা। যেমন করে পর্ণার পাশে তার স্বামী দাঁড়ায় না, রুচিরার পাশেও থাকবেনা চয়ন।
আরও পড়ুনঃ রাজনাথের প্রশ্নের মুখে জগদ্ধাত্রী! উৎসবের সাথে জগদ্ধাত্রীর অতীতের সম্পর্ক ফাঁস, পুরো পরিবারের সামনে
রুচিরার বাবার মুখে এমন কথা শুনে বেশ খারাপ লাগে প্রত্যেকের তবে কথা গুলো ১০০% খাঁটি। এমন অনেক সময় গেছে যখন কৃষ্ণা অহেতুক জেদ করেছে অন্যায় করেছে আর সেগুলো সবই বুঝতে পেরেছে সৃজন। কিন্তু একটি বারের জন্যেও নিজের মাকে বোঝায়নি বা পর্ণার পাশে এসে দাঁড়ায়নি সে। আর আজ তেমনটাই করল চয়ন। সত্যিই শুধু ভালো চাকরি থাকলেই হয় না তার পাশাপাশি পাশে দাঁড়ানোর মতন সাহস এবং শিরদাঁড়া থাকতে হয়। তেতো হলেও তার এই কথাগুলিকে বেশ পছন্দ করেছেন দর্শকমহল।
View this post on Instagram

