পা ভাঙার নাটক করছে রুবেল! নিম ফুলের মধুর টিমের কাদের উদ্দেশ্যে বিস্ফোরক রুবেল?

জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিক রমরমিয়ে চলছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। এই ধারাবাহিকের নায়িকা হল জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা। সাধারণ ফ্যামিলি ড্রামা নিয়েই তৈরি হয়েছে ধারাবাহিকের প্লট। এই ধারাবাহিকটি প্রধানত নায়িকার নিজের শ্বশুরবাড়িতে নিজেকে মানিয়ে নেওয়ার গল্প নিয়েই তৈরি।
খুব বেশিদিন হয়নি। এক থেকে দেড় মাস আগেই এক ভয়ানক অ্যাক্সিডেন্ট ঘটে যায় রুবেলের সাথে। নিম ফুলের মধু ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করছেন রুবেল দাস। কিছুদিন আগেই অভিনয় করতে গিয়েই শুটিংয়ের সময় পড়ে গিয়ে দুই পায়ের গোড়ালি ভেঙে যায় তার।
এরপর দর্শকরা ভেবেছিলেন হয়তো ধারাবাহিকের নায়কের মুখ বদল ঘটবে কারণ আগামী তিন মাস কোনভাবেই শুটিং করতে পারবেন না তিনি। হাঁটাচলা তো দুরস্ত। কিন্তু এমন কিছুই হয়নি নিজের বাড়িতে বসেই শুটিং করেছেন তিনি। ধারাবাহিকের গল্পে আনা হয়েছে বদল সেখানেও দেখানো হয়েছে পা ভেঙে গিয়েছে সৃজনের।
কিন্তু এই দিন এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় রুবেল জানালেন এক মর্মান্তিক বিষয়। অনেকেই নাকি রুবেলের এই অসুস্থতাটাকে নাটক বলে মনে করছেন। তাদের মতে রুবেল নিজের পা ভেঙে যাওয়ার অ্যাডভান্টেজ নিচ্ছেন। এরপরই তিনি বলেন যারা এই কথা বলছেন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন তিনি।
রুবেল বলেন, “আমার উপর অনেক রেস্পন্সিবিলিটি আছে আর সেটা দর্শকদের রেস্পন্সিবিলিটি। তাই আমি ধারাবাহিক ছেড়ে পিছিয়ে আসিনি। এই সেটে যে আমি হাঁটাচলা করছি কোনভাবে যদি পা পিছলে যায় তাহলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তবে নিম ফুলের মধুর টিম আমাকে খুব সাপোর্ট করছে। একটু বেশি যত্ন করছে সাবধানে রাখছে। সেদিক থেকে আমি খুব লাকি। আর বাকিদের কথায় আমি কিছু মনে করলাম না।”

