শেষ রক্ষা হলো না! রূপ জামিন পেয়েই গিনিকে পাগল প্রমাণ করতে উঠে পড়ে লাগল! টিভির আগেই ফাঁস আগাম পর্ব

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। বর্তমানে এক কঠিন লড়াইয়ের সম্মুখীন হয়েছে মেঘ আর গিনি।
এদিনের পর্বে দেখা যায়, কেস লতি কোটি হাজির মেঘ, গিনি এবং গিনির পরিবার। সেখানেই নীল মেঘকে ধন্যবাদ জানায় কারণ সে তাদের পাড়ায় গান করার জন্য রাজি হয়েছে। তখনই সেখানে আসে কৃষ্ণ আর সেই দেখে একটু ইতস্তত বোধ করেনি নীল।
ওদিকে মেঘের মা মধুমিতা বেশ চিন্তা করতে থাকে এবং মেঘের বাবা অনিন্দ্যকে বারবার দোষারোপ করতে থাকে। মধুমিতা বলে তার মেয়ে মেঘ কখনো একা একা কোর্টে যায়নি আর আজ তাকে এভাবে একা ছেড়ে দেওয়া মোটেই উচিত হয়নি অনিন্দ্যর। সে আবারো মেঘের সাথে অন্যায় করার জন্য নিজের ভুল স্বীকার করে আর প্রার্থনা করে যেন নীল আর মেঘের সম্পর্কটা অটুট থাকে।
এরপর শুরু হয় মোকদ্দমা, আর সেখানে জামিন পেয়ে যায় রূপ। আদালতের দাবি এখনো অব্দি তদন্ত সম্পূর্ণ হয়নি। রূপ জামিন পেয়ে যাওয়ায় বেশ বিরক্ত হয় নীলের পরিবার। বাড়ি যাওয়ার সময় রূপ আবারো মেঘকে নোংরা নোংরা কথা বলে। আর সেগুলো শোনার পরেও রূপের মা শালিনী চুপ করে দাঁড়িয়ে থাকে।
আরও পড়ুনঃ অফস্ক্রিনে পরাগ-পলাশের থেকে ভালো ছেলে হয় না! ওরা পুরো কোণঠাসা হয়ে গেছে! অকপট মানালি
এরপর দেখা যায় রূপ তার বাবা সুকান্তকে বোঝানোর চেষ্টা করে যে সে কিছুই করেনি সবাই মিথ্যা কথা বলছে। সে যা করেছে তার পিছনে কারণ ছিল। কি কারন জিজ্ঞাসা করায় রূপঙ্কর বলে গিনি মানসিকভাবে অসুস্থ। সে নিজের হাত পা কেটে ফেলে আর রক্তাক্ত অবস্থায় তাকিয়ে থাকে। রূপের বাবা এসব কিছুই বিশ্বাস করে না। তবে রূপঙ্কর উঠে পড়ে লাগে গিনিকে অসুস্থ প্রমাণ করার জন্য। তবে কি এই ভাবেই ছাড়া পেয়ে যাবে রুপ?
View this post on Instagram

