ফ্যাসাদে পড়তেই সমস্ত দোষ ময়ূরীর দিকে ঘুরিয়ে দিল রূপ, অবশেষে জ্ঞান ফিরলো মেঘের!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে।

ধারাবাহিকের নায়িকা মেঘের চরম ক্ষতি করেছে রূপ আর ময়ূরী। ফলে মেঘের মান সম্মান মাটিতে মিশে যায়। মেঘ এসব সহ্য করতে না পেরে মৃত্যুকেই বরণ করে নেবে বলে ঠিক করে। নীলের বাবা এবং মা মেঘের বাবাকে গিয়ে বোঝানোর চেষ্টা করে, মেঘ এখানে সুরক্ষিত নয়। মেঘকে যেন তাদের হসপিটালে ভর্তি করানো হয়। এসব শুনে অনিন্দ্য স্পষ্টভাবে তাদের জানিয়ে দেয়, আজ মেঘের সাথে যা যা হয়েছে তার জন্য দায়ী তারা প্রত্যেকে। তাই মেঘের কাছে যেন তারা না আসে।

অন্যদিকে গুরুজী আর জিষ্ণু হসপিটালে আসতেই মিডিয়া তাদের একেবারে ঘিরে ধরে। মিডিয়া যখন গুরুজীকে মেঘের এমন কাণ্ড ঘটানোর কারণ জিজ্ঞাসা করে তখন গুরুজী তাদের স্পষ্ট ভাবে জানায় যে এর জন্য দায়ী মিডিয়া নিজে। শুধু তাই নয়, গুরুজী এটাও বলে যে, যদি মেঘ নির্দোষ প্রমাণিত না হয় তাহলে সে গান গাওয়া ছেড়ে দেবে। এদিকে গিনি কিছুতেই হাত পা গুটিয়ে বসে থাকতে পারেনা। সে ফোন করে রূপের বন্ধুকে। রূপের বন্ধু গিনিকে সাহায্য করার জন্য তৈরি হয়ে যায়।

কথা বার্তা বলে ঐদিন দুপুর বেলাতেই রূপের বন্ধুর সাথে দেখা করার প্ল্যান করে ফেলে গিনি কারণ সে আর দেরি করতে চায়না। সে প্রতিজ্ঞা করে এইবার আর কোনো ভাবেই রূপকে ছাড়বে না সে। যে বা যারা এই কাজের সাথে যুক্ত, সবাইকে ধ্বংস করে দেবে গিনি।

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, রূপ ময়ূরীকে বলছে “এই মাস্টার প্ল্যানটা তোমার ছিল তাই তুমিই দোষী”। অন্যদিকে গিনি চলে গিয়েছে, রূপের বন্ধুর সাথে কথা বলতে। আর ইতিমধ্যেই জ্ঞান ফিরেছে মেঘের। চলছে টানটান উত্তেজনা। কীভাবে ফাঁস হবে আসল দোষীদের মুখোশ? এখন সেটাই দেখার বিষয়।

Back to top button