বেল পেতেই মেঘের বাড়ি এসে শ্লী’ল’তাহা’নির হুমকি দিলো রূপ, ভয়ে কাঁটা মেঘ! মোড় ঘোরানো পর্ব ইচ্ছেপুতুলে

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। বর্তমানে মেঘের আশেপাশেই ঘুরছে অনেক বড় বিপদ।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী নায়ক নীলের বোন গিনি তার সাথে হওয়া চরম অত্যাচারের বিরুদ্ধে লড়াই করছে এবং তার পাশে থেকে তাকে প্রতি নিয়ত সাহস যুগিয়ে যাচ্ছে ধারাবাহিকের নায়িকা মেঘ। গিনির সাথে যা হয়েছে তার তীব্র নিন্দা জানায় মেঘ।

মেঘ খুবই সাহসী একটি চরিত্র তাই তার পাশে থাকায় অনেকটা স্বস্তি পাচ্ছে গিনি। ভাবলেও অবাক লাগে এই গিনি একদিন মেঘকে তাড়ানোর জন্য ময়ূরীর সাথে হাত মিলিয়ে যা নয় তাই করে বেরিয়েছিল। আর আজ সেই মেঘের কাছেই নিজেকে সুরক্ষিত মনে হচ্ছে তার।

Rup Megh

ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, আইনের ফাঁক ফোকর দিয়ে ঠিক বেলে ছাড়া পেয়ে যায় রূপ। যা দেখে গিনির পরিবার অত্যন্ত রেগে যায়। তদন্ত এখনো শেষ হয়নি। এই অজুহাত দিয়েই রূপকে ছাড়িয়ে নেয় তার উকিল। তবে ছাড়া পেয়ে বসে থাকার পাত্র রূপ নয়।

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, মেঘ বেরোনোর জন্য তৈরি হচ্ছে আর ঠিক তখন তাকে ফোন করে রূপ। সে ফোন করে মেঘকে বলে, “আমি তোমার বাড়ি গিয়ে তোমার ঘরে ঢুকে তোমায় আদর করে আসবো।” এমন নোংরা মন্তব্য শুনে চিৎকার করে ওঠে মেঘ। তবে কি এবার রূপের প্রথম শিকার মেঘ?

Back to top button