রোহিতের নামে কোর্টে কেস করলো ফুলকি, উল্টোদিকে রোহিত সিদ্ধান্ত নিল শালিনীকে সত্যি জানানোর!

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) দর্শক মহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। শুরু থেকেই ধারাবাহিকের টিআরপি কখনো প্রথম পাঁচের বাইরে যায়নি। প্রত্যেক সপ্তাহে দুই তিন এর মাঝেই থাকে এই ধারাবাহিকের নাম। সম্প্রচার শুরু হতো না হতেই দর্শকদের মনে নিজের জায়গা তৈরি করে নিয়েছে ধারাবাহিকের নবাগত নায়িকা দিব্যানী মন্ডল। সম্প্রতি ধারাবাহিক এসেছে এক অনেক বড় চমক।

বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, বিয়ে হয়ে আসার পর রোহিতকে বরাবর শালিনীর থেকে দূরে রাখার চেষ্টা করেছে ফুলকি। কিন্তু বর্তমানে সে বুঝতে পেরেছে রোহিত শালিনীকে ভালোবাসে। তাই এরপর থেকে সে আর কোনভাবেই তাদের দুজনকে আলাদা করতে চায়নি। এখন ফুলকি চেষ্টা করছে রোহিতকে মুক্তি দেওয়ার। সেই নিয়ে তাদের মধ্যে অনেক ঝামেলাও ঘটে গিয়েছে। তবে এইবার ফুলকি যেটা করল সেটা স্বপ্নেও ভাবতে পারেনি রোহিত।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, রোহিত রেগে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই ফুলকি অস্থির হয়ে ওঠে। সে মা কালীকে ডাকতে থাকে, আর চারিদিকে খুঁজতে থাকে স্যারকে। শেষ পর্যন্ত রোহিতের কোথাও কোনো চিহ্ন না পেয়ে ভীষণ ভেঙ্গে পরে ফুলকি। ঠিক সেই সময় একজন চেনা লোকের সঙ্গে দেখা হয়ে যায় তার আর তার থেকে সে জানতে পারে রোহিত কোন দিকে গিয়েছে। শোনা মাত্রই আর একবিন্দুও সময় নষ্ট না করে সেখানে চলে যায় ফুলকি।

ফুলকি গিয়ে দেখতে পায় রোহিত এক জায়গায় বসে প্রচন্ড ড্রিঙ্কস করছে। ফুলকি তাকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে তখন রোহিত বলে, “আমি শালিনীকে ভালোবাসি সেই জন্য আমি ওই বাড়িতে যেতে পারছি না কারণ আমি ওর কথাগুলো সহ্য করতে পারছি না। এদিকে আমি তোমাকেও ছাড়তে পারবো না। তুই সবার আগে আমার কথা ভেবেছো। আমার ভালো করার চেষ্টা করেছ। তাই তোমাকে ছাড়া আমার পক্ষে অসম্ভব।” এরপর ফুলকির কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে রোহিত।

ফুলকি আর তমাল রোহিতকে নিজের ঘরে নিয়ে এসে শুইয়ে দেয়। সকালবেলা উঠে রোহিত বুঝতে পারে না সে তার ঘরে কি করছে আর আগের দিনে রাতে সমস্ত কথা সে ভুলে যায়। ফুলকি তাড়াহুড়ো করে কাজ আছে বলে বাড়ি থেকে বেরিয়ে যায় আর চলে যায় কোর্টে। সেখানে গিয়ে সে ধানুকে খুঁজতে থাকে। ধানু ফুলকিকে দেখতে পেয়ে খুশি হয়ে যায়। ফুলকি বলে তাকে একটা কেস লড়তে হবে। সে রোহিতকে ডিভোর্স দিতে চায়। এমনি এমনি তো রোহিত টাকে ডিভোর্স দেবে না। তাই রোহিতের নামে কেস করবে সে। ফুলকির মুখে সমস্ত কথা শুনে আকাশ থেকে পড়ে ধানু।

Back to top button