রুদ্রর হাত থেকে বাঁচতে গিয়ে চুরির দায়ে আটক হৈমন্তী! ষড়’যন্ত্রের জাল ছিঁড়ে কিভাবে বেরোবে ফুলকি? ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় রুদ্র তো চারিদিকে লোক লাগিয়ে রেখেছে ফুলকিদের ধরার জন্য। তাই জন্য ফুলকিরা ছদ্মবেশ না নিয়ে কিছুই করতে পারছে না। অন্যদিকে রায় চৌধুরী বাড়িতে সকলের শ্রাদ্ধর আয়োজন করা হয়েছে। সেখানেই ছদ্মবেশে উপস্থিত হয় রোহিত ফুলকি। বাউলের ছদ্মবেশে গিয়ে ফুলকি রোহিত মায়ের সাথে দেখা করে। সেখানে গিয়ে ফুলকি রোহিতের মাকে জানিয়ে দেয় যে তারা বেঁচে আছে।

এদিকে ধানু তো ভীষণই চিন্তা করতে তাকে এরপরে কি হবে সেটা নিয়ে। কারণ রুদ্রর লোকজন খুব বেশিদিন সময় নেবে না ফুলকিদের খুঁজে বার করতে। কিন্তু ফুলকি ধানুকে সাহস যোগায় বলে খুব তাড়াতাড়ি রুদ্রর মুখোশ তারা টেনে খুলে বার করবে। রুদ্রর হাতে আর বেশিদিন সময় নেই, তাদের হাত থেকে রুদ্র খুব বেশি দিন পালাতে পারবে না।
এদিকে রোহিতের মা যখন আসল সত্যিটা জানতে পারে তখন নিজেকে আর সামলে রাখতে পারেনা। তার ব্যবহার দেখে সন্দেহ হতে শুরু করে রুদ্রর। ঈশিতাকে সেইজন্য নজরে নজরে রাখতে বলে। রোহিতের মা তো কিছুতেই নিজেকে সামলাতে পারে না। এদিকে রোহিতদের সবার শ্রাদ্ধ হয়ে গেছে।
আরও পড়ুনঃ শিরিন রায়ানকে হুশিয়ারি! সেই পুরোনো আমেজে ইউনিভার্সিটিতে ফিরলো পারুল! ফাঁস ধারাবাহিকের আজকের পর্ব!
বস্তিতে ফুলকি রোহিতের পাশাপাশি জেঠিমা আর ধানুও কাজ জোগাড় করে নেয়। রোহিতের বারণ সত্ত্বেও তারা কথা শোনে না। আসলে জেঠিমা নিজেকে অপরাধী ভাবছে এইসবের জন্য। কিন্তু অন্যের বাড়িতে কাজ করতে গিয়েই ঘটে বিপত্তি। ফুলকি ছুটে এসে রোহিতকে খবর দেয় সরকার বাড়িতে জেঠিমাকে চোর বলে ধরেছে। এবারে কিভাবে সেখান থেকে জেঠিমাকে রক্ষা করবে ফুলকি সেটাই দেখার অপেক্ষা।

