মৃত্যুমুখে ইন্দ্র! ইন্দ্রর বুকে গুলি করলো রণ, তবে কি চিরদিনের মত শেষ ইন্দ্র মিতুলের গল্প? দমদার আসন্ন পর্ব ফাঁস

সম্প্রতি বাংলা টেলিভিশনে বেশ কিছু ধারাবাহিক দারুন জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকদের মধ্যে যার মধ্যে অন্যতম হলো খেলনা বাড়ি। জি বাংলার এই ধারাবাহিক ঠিক শুরুর প্রথম থেকেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। একটা সময় শুধু স্লট লিডার নয় বরং টিআরপি তালিকায় প্রথম পাঁচে নাম থাকতো খেলনা বাড়ির। তবে গল্পে লিপ নেওয়ার পর থেকেই তার জনপ্রিয়তা অনেকটাই কমে গেছে টিআরপি তালিকাতে।
এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতা বিশ্বজিৎ ঘোষ এবং অভিনেত্রী আরাত্রিকা মাইতিকে। গল্পে ইন্দ্র মিতুলের জুটির সাথে তাদের দুই ছেলে মেয়ে গুগলি এবং আদরকে নিয়েই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ধারাবাহিক। তবে গল্পে দেখা গেছে ইন্দ্র মিতুলের সংসারের সবচেয়ে বড় শত্রু হলো ইন্দ্রর সৎ ভাই রন।
যে প্রথম থেকেই ইন্দ্র এবং মিতুলকে প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। এমনকি তাদের জন্যই ইন্দ্র মিতুলের ছেলে আদর আজকে তাদের কাছে নেই। তারা সামনে সামনে এলেও একে অপরকে চিনতে পারেনা। বারবার লাহিড়ী পরিবারের সকলের ক্ষতি করতে চেয়েও শেষ পর্যন্ত মিতুলের হাতে ব্যর্থ হয় রন। আর দ্বিতীয়বার সে আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসে, সম্প্রতি গল্পে দেখা যাচ্ছে রনর সঙ্গে যোগ হয়েছে অনামিকা।
কিছুদিন আগে ধারাবাহিকে দেখা গেছে গুগলিকে একটি খারাপ ছেলের সঙ্গে বিয়ে দিয়ে তার সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল রন এবং অনামিকা। কিন্তু সেই চাল ভেস্তে দেয় মিতুল তারপরেই আদরের হাতে পুরো লাহিড়ী পরিবারকে খুন করার চক্রান্ত করেছিল তারা। সেটাও হাতে না হাতে ধরা পড়ে যায়। তবে ধরা পড়ার পরেও রনর শিক্ষা হয়নি এবার আরো ভয়ংকর রূপে ফিরে এসেছে সে।
আসন্ন পর্বে দেখা যেতে চলেছে রন একটি পুকুরের ধারে নিয়ে গিয়ে ইন্দ্রর বুকে গুলি করে। তারপরে উল্টো দিকে দেখা যায় মিতুল ছুটতে ছুটতে ইন্দ্রদের খুঁজতে থাকে এবং সে এসে পৌঁছায় সেই পুকুরের ধারে। তারপরে ইন্দ্র সেই গুলিবিদ্ধ অবস্থায় পুকুরের জলে পড়ে যায় আর সেই পুরো ঘটনা দেখে মিতুল ইন্দ্রর নাম ধরে চিৎকার করে ওঠে। এবার শুধু দেখার মিতুল কি চিরদিনের মত হারিয়ে ফেলল ইন্দ্রকে নাকি প্রতিবারের মতো রনকে এবারেও মাত দিতে সক্ষম হবে সে!

