প্রয়াত রানী রাসমণি খ্যাত জনপ্রিয় অভিনেতা! ‘কিছুদিন আগেই দেখা হল, কথা হল কেমন করে এটা হতে পারে!’ কান্নায় ভেঙে পড়ল পর্দার রানী মা

এখন চারিদিকে খুশির হাওয়া কারণ এখন উৎসবের মেজাজে মেতে রয়েছে সকলে। দোল, হোলি, বসন্ত উৎসব এই সবকিছু নিয়েই আনন্দ উৎসবে ভরপুর হয়ে রয়েছে সকলের জীবন। কিন্তু এরই মাঝে শোকের ছায়া টলিউডে। প্রয়াত ‘রানী রাসমনি’ ধারাবাহিকের এক জনপ্রিয় মুখ। দোলে তিন সন্ধ্যেবেলা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। তার মৃত্যুর খবর সামনে আসতেই দুঃখ প্রকাশ দিতিপ্রিয়া অর্থাৎ পর্দার রানীমার।

Rani Rashmoni to stop animal sacrifice in Karunamayee Rani Rashmoni?
রানী রাসমণি খ্যত অভিনেতা অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বি পি পোদ্দার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার অভিনয়ে মুগ্ধ ছিল সকলে। তবে অভিনয়ের পাশাপাশি তিনি পরিচালনার কাজও করেছেন। গোটা ইন্ডাস্ট্রিতে তাকে তোতা নামেই সকলে চিনতো। রানী রাসমণি ধারাবাহিকের বদন ঠাকুরের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।

সব সময় হাসিমুখে থাকতেন অভিনেতা। জি বাংলার ‘রানী রাসমণি’ ধারাবাহিকে অভিনয় ছাড়াও তিনি ‘শ্রী চৈতন্য মহাপ্রভু’র মত ধারাবাহিকে অভিনয় করেছেন। মঙ্গলবার আর্টিস্ট ফোরামের তরফ থেকে তার প্রয়াণের খবর সকলকে জানানো হয়। তিনি ওই সংস্থার সদস্য ছিলেন। সহ অভিনেতার মৃত্যুর খবরে কী বলবেন ভেবে পাচ্ছেন না পর্দার রানী মা, তিনি খুবই শোকোস্তব্ধ।

Rani Rashmoni 29 August 2020 Written Update: Why does Rani Rashmoni feel betrayed by Shibananda? - Zee5 News
এদিন দিতিপ্রিয়া বলেন পর্দায় তার চরিত্রটি নেগেটিভ হলেও তিনি মানুষটা খুবই পজেটিভ ছিলেন। তাঁর কথায়, “ধারাবাহিকে রামকৃষ্ণের অ্যান্টি পার্টি ছিলেন বদনবাবু। তাই গদাধরের বিরুদ্ধেই কথা বলতেন সবসময়। সেই থেকে আলাপ। এরপর দু’বছর প্রায় একইসঙ্গে কাজও করি। গতকাল বসন্ত উৎসবের একটা ঘরোয়া আড্ডায় ছিলাম। হঠাৎই সোশাল মিডিয়ার মাধ্যমে খবরটা পাই।”

Ditipriya Roy: না ফেরার দেশে পাড়ি 'বদন ঠাকুর'এর, অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকাহত দিতিপ্রিয়া
কিছুদিন আগেও তাদের দেখা হয়েছে কথা হয়েছে এমনটা কী করে হতে পারে সেটাই বুঝে উঠতে পারছেন না তিনি। দিতিপ্রিয়া আরো বলেন, “খুব ভালো মনের মানুষ ছিলেন উনি। তাই এমন একটা খবর পেয়ে স্বাভাবিকভাবেই সবাই খুব অবাক হয়ে যাই। গতকাল গদাইও ছিল সেই সময় আমাদের এখানেই। দু’জনেরই কী বলা উচিৎ বুঝতে পারছিলাম না। ভাষা হারিয়ে ফেলেছিলাম।”

Ditipriya Roy - Celebrity Style in Rani Rashmoni Episode 604, 2019 from Episode 604. | Charmboard
তিনি বললেন, “মানুষটাকে খুব মিস করবো। মন থেকে চাই যেখানেই থাকুক ভালো থাকুক। কিন্তু, সত্যি বলতে কিছুতেই বিশ্বাস করতে পারছি না এমনটা কীভাবে হতে পারে।”

Back to top button