বৃন্দা ময়নার কু’কীর্তি ফাঁস! নিজের সম্মান নিজেই রক্ষা করল রাঙা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

বর্তমানে বাংলা জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো স্টার জলসার (Star jalsha) রাঙামতি তীরন্দাজ (Rangamoti Tirandaj)। ধারাবাহিকটি খুব বেশিদিন হয়নি টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে কিন্তু ইতিমধ্যে দর্শকদের মন জয় করেছে আর টিআরপি তালিকায় সেই ছবি চোখে পড়ছে। কয়েক সপ্তাহের মধ্যেই টিআরপি তালিকায় বেশ ভালো জায়গা দখল করে নিয়েছে রাঙামতি।
ধারাবাহিকের গতকালের বেশ কয়েকটি পর্বে দেখানো হয়েছে রাঙাকে বিপদে ফেলার জন্য ময়না, বৃন্দা মিলে সুব্রত সঙ্গে হাত মেলায়। সুব্রত রাতের অন্ধকারে সবার আড়ালে গিয়ে রাঙার ঘরে চুপি চুপি ঢুকে রাঙাকে বদনাম করার চেষ্টা করে। রাঙা চিৎকার করে সবাইকে জড়ো করে সবকিছু জানালে প্রথমে রাঙার থেকে বিশ্বাস করে না অনেকেই। কারণ সুব্রত রাঙার নামে সমস্ত দোষ চাপিয়ে দেয়। কিন্তু রাঙা প্রমাণ ছাড়া কোন কথা বলেনি সুব্রত নামে।

রাঙামতি তীরন্দাজ আজকের পর্ব ৪ নভেম্বর (Rangamoti Tirandaj Today Episode 4 November)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে যে সুব্রত রাতের অন্ধকারে চুপি চুপি রাঙার ঘরে ঢুকে রাঙার সঙ্গে অ’সভ্যতামি করতে চেয়েছিল। সেই প্রমাণ দেখায় রাঙা। রাঙ্গার কাছে অদিতির ফোন রয়ে গিয়েছিল। সেই ফোনের ভিডিও অন করে রাঙা সমস্ত কিছু রেকর্ড করে নেয়। আর সেই ভিডিও সবার সামনে দেখায়। ভিডিওটা দেখে তো প্রত্যেকে অবাক হয়ে যায়। এই ধরনের কাজ যে রাঙা করতে পারে সেটা সত্যিই ভাবতে পারেনি কেউ। এরপর সবাই সুব্রতকে ধি’ক্কার জানাই, আর আক্কু পুলিশে খবর দিয়ে দেয় সঙ্গে সঙ্গে।
রাঙার প্রতি অ’ন্যায়ের শা’স্তি পায় সুব্রত
ময়না তো বারবার তার দাদার হয়ে সবার কাছে ক্ষমা চায়। আর দাদাকে পুলিশে দিতে না করে। কিন্তু আক্কু কোন কথাই শোনে না। পুলিশের হাতে সে সুব্রত কে তুলে দেবে এটাই সে সিদ্ধান্ত নেয়। আর ময়না কেউ ভেঙে পড়তে না করে এদিকে ময়নার বরও সুব্রতকে বাঁচানোর জন্য এগিয়ে যায় না। সেই সুব্রতকে মোটেই পছন্দ করে না, তার ওপরে সুব্রত যা কাজ করেছে তার জন্য সে কখনোই সুব্রতকে বাঁচাবে না।
আরও পড়ুনঃ শত চেষ্টার পরেও অসফল আনন্দী! ষ’ড়যন্ত্রের গোড়ায় যেতে নতুন ফাঁদ পাতল সে!
এদিকে ময়না তো ঘরে এসে কান্নাকাটি শুরু করে দেয়। সুব্রতকে বারবার বাঁচানোর জন্য অনুরোধ করতে থাকে তার বরের কাছে। কিন্তু সে কিছুতেই রাজি হয় না। এদিকে ময়না ঠিক করে নাই সে তার দাদাকে যে করে হোক জেল থেকে বের করে আনবে। কিছুতেই সে বাড়িতে বসে দাদাকে ওই অবস্থায় সহ্য করতে পারবেনা। এদিকে বৃন্দা ঘর এসে ময়নাকে বলে সুব্রতকে জেল খাটতে হবে না, সুব্রত এই বাড়িতে আবার ফিরে আসবে। বৃন্দার কথা শুনে ময়নার বর প্রতিবাদ করে ওঠে। কিন্তু বৃন্দা এবং ময়না রাঙাকে বাড়ি থেকে বের করার জন্য যা খুশি তাই করতে পারে। তাই এর পর রাঙার জন্য কোন বিপদ অপেক্ষা করে রয়েছে সেটাই দেখার অপেক্ষা।

