দুই বউ থাকতেও সমস্ত দায়িত্ব পেল রাঙা! হিং’সেতে জ্ব’লে উঠল বৃন্দা!

সপ্তাহখানেক আগে স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’ (Rangamoti Tirandaj)। ধারাবাহিক শুরু হওয়ার পর থেকে দর্শকের বেশ ভালই পছন্দ হয়েছে ধারাবাহিকটি, তাই তো টিআরপি তালিকায় নজর রাখলে বোঝা যাচ্ছে ধারাবাহিকটি কত ভালো ফলাফল করেছে এই অল্প সপ্তাহের মধ্যে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে রাঙা মদ খাওয়ার পর কি কি করছে সেই ভিডিও বৃন্দা দেখায় প্রমিতাকে। প্রমিতা সেই ভিডিও দেখে তো রাঙার উপরে অভিমান করে। কিন্তু রাঙা প্রমিতাকে বলে সে নেশা করেনি, নেশা করার ভান করেছিল। যা ধরতেও পারেনি বৃন্দা। এরপরে সবাই মিলে রাঙার বুদ্ধির দারুন প্রশংসা করে। এদিকে আহেরিকেও আগুনের হাত থেকে রক্ষা করেছে রাঙা। তাই সবাই তার উপরে বেশ সন্তুষ্ট হয়ে রয়েছে। অন্যদিকে আবার আক্কুদের বাড়িতে আসছে গুরুদেব। গুরুদেবকে স্বাগত জানানোর জন্য ভোর থেকে রাঙা লেগে পড়েছে কাজে। তাকে সাহায্য করছে প্রমিতা এবং কৃষ্ণা। এবারে রাঙাকে বিপদে ফেলার নতুন প্ল্যান করছে বৃন্দা।
রাঙামতি তীরন্দাজ আজকের পর্ব ২৩ অক্টোবর (Rangamoti Tirandaj Today Episode 23 October)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে রাঙা নিজের হাতে সমস্ত বাড়ি ঘর পরিষ্কার করে জামা কাপড় কেচে ধুয়ে ফেলেছে। এদিকে বৃন্দা তো ঘুম থেকেই ওঠেনি। অন্যদিকে গুরুদেবের রান্নার দায়িত্ব পড়েছে রাঙার উপরে। আর এই কথা ময়নার কানে আসামাত্রই সঙ্গে সঙ্গে বৃন্দাকে এসে সে কথা জানায়। ময়নার কথা শুনে তো একেবারে চমকে ওঠে বৃন্দা। কিভাবে রাঙা এই দায়িত্ব পেল সেটাই বুঝতে পারে না সে। আর মনে মনে হিংসার আ’গুনে জ্ব’লতে থাকে। আর ভাবতে তাকে কিভাবে রাঙাকে এ বাড়ি থেকে দূর করা যায়। দিনে দিনে যেভাবে রাঙা প্রিয় হয়ে উঠছে সকলের তাতে করে তাদের আর কোন অস্তিত থাকবে না বাড়িতে।
রাঙাকে বিপদে ফেলতে সুব্রতদের নতুন প্ল্যান
এরপরে ঘরে আসে সুব্রত। সুব্রত ময়না এবং বৃন্দা মিলে প্ল্যান করতে থাকে রাঙার বিরুদ্ধে। কিভাবে রাঙাকে গুরুদেবের চোখে ছোট করা যায় এবং তার শ্বশুর শাশুড়ির চোখে নিচু করা যায়। সুব্রত প্ল্যান করে, গুরুদেবের রান্নার দায়িত্ব পড়ছে রাঙার উপর সেই রান্না যদি নষ্ট করে দেওয়া যায় তাহলে তাদেরকে সবার চোখে ছোট করা যাবে রাঙা। সেই প্ল্যান মতই এগোতে থাকে তারা। অন্যদিকে রাঙা মাটির উনুন বানিয়ে সমস্ত তোড়জোড় শুরু করে দেয় রান্নার। রাঙাকে রান্নায় সাহায্য করে কৃষ্ণা এবং প্রমিতা।
আরও পড়ুন: *সোনার কেল্লার সেই ছোট্ট মুকুল এখন কোথায়? কেমন দেখতে? জানেন কি তার আসল পরিচয়?
এদিকে বৃন্দাদের প্ল্যান মত বৃন্দা ইচ্ছে করে সিঁড়ি থেকে পড়ে যাওয়াটা নাটক করতে থাকে। ময়না চিৎকার করতে থাকে, তার চিৎকার শুনে ছুটে আসে সবাই। বৃন্দার চিৎকার শুনে রাঙাও তাকে দেখতে ছুটে যায়। সেই ফাঁকে রাঙার রান্নার মধ্যে পেঁয়াজের টুকরো মিশিয়ে দেয় সুব্রত। গুরুদেব তো সম্পূর্ণ নিরামিষ খাবার খায় তাই ইচ্ছে করেই রাঙাকে ছোট করার জন্য গুরুদেবের খাবারে পেঁয়াজ মিশিয়ে দেয় সুব্রত। এবারে দেখার অপেক্ষা এই বিপদের হাত থেকে কি করে রক্ষা পায় রাঙা।

