ফুলশয্যার ঘরে রাঙাকে ফেলে আহেরির কাছে ছুটে গেল আক্কু! জমজমাট আজকের পর্ব

স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো রাঙামতি তীরন্দাজ (Rangamoti Tirandaj)। রাঙামতির তীরন্দাজ হয়ে ওঠার গল্প নিয়েই শুরু হয়েছে এই ধারাবাহিক। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করেছে রাঙামতি সবার। আর টিআরপি তালিকায় সেই ছবি চোখে পড়ছে। কয়েক সপ্তাহের মধ্যেই টিআরপি তালিকায় বেশ ভালো জায়গা দখল করে নিয়েছে রাঙামতি।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে রাঙাকে ফুলশয্যার ঘরে পাঠানোর জন্য তাকে সাজিয়ে দিচ্ছে অদিতি। অন্যদিকে আক্কুর দুই বৌদি মিলে আহেরির মাথায় উল্টো পাল্টা কথা বোঝাতে থাকে। বৃন্দা বলে যে করেই হোক আক্কু এবং রাঙার ফুলশয্যা আহেরিকে আটকাতে হবে। আহেরি আক্কুর কাছে যায় আর আক্কুকে বোঝাতে থাকে যাতে রাঙার সঙ্গে কোনোভাবেই ফুলশয্যা না করে। আক্কু বোঝাতে থাকে যে সে শুধুমাত্র নিয়ম পালনের জন্য এই সমস্ত কাজ করছে সে কখনোই রাঙার জন্য কিছু অনুভব করে না, তার সবটা জুড়ে আহেরি রয়েছে। এদিকে প্রমিতা আসে আক্কুকে বোঝাতে যে সে যেন আহেরিকে বুঝিয়ে বলে সবটা। এই আহেরি যেন আক্কুকে ভুলে যায়।

Rangamoti Tirandaj, Star jalsha, Bengali Serial, Bengali television, রাঙামতী তীরন্দাজ, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Rangamoti Tirandaj Today Episode 21 November, দুই শালিক আজকের পর্ব ২১ নভেম্বর, রাঙামতী তীরন্দাজ আজকের পর্ব

রাঙামতি তীরন্দাজ আজকের পর্ব ২২ নভেম্বর (Rangamoti Tirandaj Today Episode 22 November)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে আক্কু এবং রাঙার ফুলশয্যার কথা শুনে আহেরি নিজে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। বেপরোয়া ভাবে রাস্তায় গাড়ি চালাতে থাকে। এদিকে আহেরির বাবা মা আক্কুকে ফোন করে সবটা জানায়। আক্কু তারপর থেকেই চিন্তা করতে থাকে আহেরির জন্য। বারবার ফোন করতে থাকে, কিন্তু আহেরি ফোন তোলে না। এদিকে বৃন্দা এবং ময়না মিলে রাঙাকে বলতে থাকে আহেরি তার জন্য গাড়ি নিয়ে মনে কষ্ট নিয়ে বেরিয়ে পড়েছে। এবারে তার কোনো বড় বিপদ হয়ে যাবে। এসব শুনে রাঙা তো খুবই ভয় পেয়ে যায়। সে ছুটে যায় আক্কুর কাছে। আক্কুকে গিয়ে রাঙা বলে আহেরিকে খুঁজতে যেতে। তারপরই আহেরি ফোন করে আক্কুকে।

ফুলশয্যা ছেড়ে আহেরির কাছে যায় আক্কু

আহেরি আক্কুকে বলে কেনো সে আহেরিকে ফোন করেছে তার তো এখন ফুলশয্যার ঘরে থাকার কথা। এই বলে অভিমানে কথা বলতে থাকে। তারপর রাঙা আক্কুর থেকে ফোন নিয়ে বলে সে আক্কুর ঘরে আর যাবে না। আহেরি যেন বাড়িতে ফিরে আসে। তারপর রাঙা আক্কুকে বলে আহেরিকে নিয়ে আসতে। একমুহুর্ত সময় নষ্ট না করে বেরিয়ে পরে আক্কু। তারপর বৃন্দা এবং ময়না মিলে রাঙাকে খোঁচা দিয়ে কথা শোনাতে থাকে কিন্তু রাঙাও তাদের ছেড়ে দেয় না। তারপর আক্কু অনেক কষ্ট খোঁজার পর আহেরিকে খুঁজে পায়। আহেরিকে বারবার নানারকম ভাবে বোঝায়। আহেরির কাছে একটু সময় চেয়ে নেয়। আহেরি আক্কুর সাথে থাকতে চাইলেও আক্কু শোনে না আহেরিকে নিয়ে বাড়ি চলে যায়।

আরও পড়ুনঃ নায়ক নায়িকা সব অতীত! যত বেশি শ’য়তানি তত বেশি টিআরপি! প্রমাণ করল আনন্দী!

এদিকে রাঙা রাতের অন্ধকারে বাড়ির বাইরে এসে তীরন্দাজী প্র্যাকটিস করতে থাকে। আগের দিনই প্রমিতা রাঙাকে বলেছে তার সামনে অনেক বড় লক্ষ্য। রাজ্যের হয়ে তাকে খেলতে হবে। তখনই বাড়ি আসে আক্কু, রাঙাকে অন্ধকারে প্র্যাকটিস করতে দেখে আক্কু রাঙাকে আলো এনে দেয়। আর মন দিয়ে প্র্যাকটিস করতে বলে। রাঙাকে ঘরে যেতে বললে রাঙা বলে তার কোনো অধিকার নেই ওই ঘরে যাওয়ার তাই সে যাবে না। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button