Rangamoti Tirandaj: রাঙামতির স্বপ্ন পূরণে সঙ্গী হল আক্কু! প্রকাশ্যে নতুন প্রোমো

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো রাঙামতি তীরন্দাজ (Rangamoti Tirandaj)। রাঙামতির তীরন্দাজ হয়ে ওঠার গল্প নিয়েই শুরু হয়েছে এই ধারাবাহিক। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করেছে রাঙামতি সবার। আর টিআরপি তালিকায় সেই ছবি চোখে পড়ছে। কয়েক সপ্তাহের মধ্যেই টিআরপি তালিকায় বেশ ভালো জায়গা দখল করে নিয়েছে রাঙামতি।
ধারাবাহিকের শুরু থেকেই দেখানো হয়েছিল রাঙা একজন পাহাড়ে জঙ্গলে ঘেরা এলাকার মেয়ে। সে ছোট থেকেই স্বপ্ন দেখে একজন বড় তীরন্দাজ হওয়ার। তার এই স্বপ্নে তার পাশে রয়েছে প্রমিতা, তার টিচার দিদিমণি। তার স্বপ্ন সে রাঙাকে একজন বড় তীরন্দাজ বানাবে। যার জন্য রাঙার বাবা দুর্ঘটনায় মারা যাবার পর রাঙাকে নিজের বাড়ি কলকাতায় নিয়ে আসে। যেখান থেকেই রাঙাকে তীরন্দাজ হওয়ার স্বপ্ন দেখাতে থাকে।

এদিকে কলকাতায় আসার পর থেকে প্রমিতার বাড়ির অনেকেই রাঙাকে নানান রকম ভাবে বিপদে ফেলতে চায়, বাড়ি থেকে বের করে দিতে চায়। অনেক বাধা এসে দাঁড়ায় রাঙার সামনে। সেইসব বিপদ এক এক করে পেরিয়েছে রাঙা। সম্প্রতি তার জীবনে আরো এক বড় বিপদ এসেছিল। প্রমিতার বড় বউ, মেজ বউ এবং মেজ বউয়ের ভাই মিলে রাঙার অনেক বড় ক্ষতি করে দিতে চাইছিল। রাঙার একটি অজানা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে রাঙাকে বিপদে ফেলতে চাইছিল। আসলে ওই ছেলেটি পাচার দলের সঙ্গে যুক্ত। রাঙাকে বিয়ে করে তাকে পাচার করে দিত, এমনটাই প্ল্যান ছিল তার। সেটা আগে থেকেই জানতে পেরে যায় আক্কু। সে রাঙাকে এই বিপদের হাত থেকে রক্ষা করে।
কিন্তু বিয়ের মন্ডপে রাঙা লগ্ন ভ্রষ্টা হচ্ছে দিকে আক্কুর বাবা অসুস্থ হয়ে পড়ে, তাকে সামলানো যায় না। নিজেকে দোষী করতে থাকে সব কিছুর জন্য। এসবের মধ্যে থেকে রাঙা নিজেকে অনেক দূরে সরিয়ে নিতে চায়। কিন্তু প্রমিতা সবার কথা ভেবে নিজের ছোট ছেলে আক্কুর সঙ্গে রাঙার বিয়ে দেয়। রাঙার জীবনটা কয়েক মুহূর্তে ওলট-পালট হয়ে যায়। এসবের মাঝেই ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে।
আরও পড়ুনঃ ভালো করতে গিয়ে বিপাকে পারুল! বিপদে পড়ল রায়ান রুক্মিণী! ক্ষেপে গেল দাদু!
প্রকাশ্যে নতুন রাঙামতি তীরন্দাজ-এর নতুন প্রোমো
প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে রাঙা রাতের অন্ধকারে বাড়ির বাইরে বেরিয়ে এসে তীরু চালানো প্রাকটিস করছে। তখন আক্কু এসে জিজ্ঞাসা করে রাতের বেলা অন্ধকারে রাঙা এখানে কি করছে? রাঙা জানায় তার জন্য বাড়ির বাইরেই ঠিক আছে। আক্কু তার সিঁথিতে সিঁদুর দিয়েছে কিন্তু সে জোর করে স্ত্রী এর অধিকার কখনোই চাইবে না আক্কুর কাছে। আক্কুর থেকে জোর করে তার পদবী ছিনিয়ে নিয়ে রাঙামতি বসু কখনোই হবে না। সে রাঙামতি তীরন্দাজ হয়েই নিজের স্বপ্ন পূরণ করবে।

