“প’রকীয়া, উড়ন্ত সিঁদুর ক্লিপ ডিলিট না করে রামপ্রসাদের ক্লিপিংস ডিলিট করে দিল চ্যানেল”, রামপ্রসাদের সব শ্যুট বাতিল ! তাহলে ঠিক কবে থেকে টিভিতে দেখা যাবে সাধক সব্যসাচীকে?

স্টার জলসার (Star Jalsha) একের পর এক নতুন ধারাবাহিক আসবে আসবে করে সেগুলোর প্রোমো, পোস্টার দেখিয়ে বেশ কিছু ধারাবাহিক শুরু হয়ে গেল। কিন্তু নতুন ধারাবাহিকের তালিকায় একদম প্রথম দিকেই “রামপ্রসাদ” (Ramprasad) থাকা সত্ত্বেও যেন কিছুতেই তাঁর স্লট বা কবে থেকে দেখানো হবে জানা আর যাচ্ছিল না।

এতদিন পর সব্যসাচী ছোট পর্দায় ফিরছেন, তাও আবার সাধক রামপ্রসাদের চরিত্রে! এটি নিশ্চই বেশ বড় ধামাকা হতো। কিন্তু এখনও স্লট দেওয়ার সময় কি চ্যানেলের হয়নি? স্টার জলসায় শ্যামার সংসারী সাধক রামপ্রসাদ হয়েই ফিরে এলেন তিনি। ঐন্দ্রিলার পছন্দের বিপরীতে গিয়েই নিজেকে সাজিয়ে তুলেছেন। ঐন্দ্রিলার নাকি দাড়ি গোঁফহীন সব্যসাচীকে একদম পছন্দ ছিল না।

Ramprasad Serial (Star Jalsha) Actors, Cast, Upcoming Story, Wiki & More » TellyBong
কিন্তু এই চরিত্রে অভিনয় করার জন্য তাঁকে ঠিক এরকম ভাবেই সাজিয়ে তুলতে হয়েছে নিজেকে। তবে কেন স্লট পাওয়া যাচ্ছে না চ্যানেলের পক্ষ থেকে? নাকি গল্প কিছু অন্য?

সম্প্রতি জানা যাচ্ছে চ্যানেলের সঙ্গে কেবল অপারেটরের বচসা হওয়ায় আর নাকি নতুন শো এর প্লট দেওয়া হচ্ছে না! তা হলে কি এই ধারাবাহিকটি এই মুহূর্তে টেলিকাস্ট হবে না? নাকি এটার কাজ আটকে থাকবে! আসলে কাজ আটকে থাকেনি। বরং পুরোপুরি বাদ দিয়ে দিতে হয়েছে।

Sabyasachi Chowdhury To Star On New Serial Ramprasad Promo Is Out | Sabyasachi Chowdhury New Serial: 'সংসারে থেকেও মা কালীকে পাওয়ার' গল্প নিয়ে আসছেন 'রামপ্রসাদ' সব্যসাচী
ফেব্রুয়ারি মাসে যে ধারাবাহিকের আসার কথা ছিল, এখন মার্চের মাঝখানে তাঁর নাকি সব ফুটেজ ডিলিট করে দিতে হয়েছে! ৮ দিনের শ্যুট বাতিল করে দিয়েছে চ্যানেল। কিন্তু কেন? কারণ, জানা যাচ্ছে সব্যসাচী, পায়েল ও সুস্মিলি ছাড়া কোনও কাস্টিং এবং সেট কিছুই পছন্দ হয়নি।

Ramprasad Serial (Star Jalsha) Actors, Cast, Upcoming Story, Wiki & More » TellyBong
কিন্তু এর মাঝে জানা যাচ্ছে, ২৭ মার্চ থেকে টেলিকাস্ট হবে রামপ্রসাদ। অর্থাৎ সুরিন্দর ফিল্মসের কাছে মাত্র ১২ দিন হাতে সময় রয়েছে। তাই দুটি টিম, একটি কলকাতায় ও অপরটি কলকাতায় শ্যুটিং করছে। সত্যিই দর্শকদের মন রাখতে কিন্তু বেশ ভালো মতোই খাটুনি খাটতে। তবে এবার একটাই সুখবর, অবশেষে খুব তাড়াতাড়ি টেলিভিশনে দেখা যাবে সাধক রামপ্রসাদকে।

Back to top button