একতারার চরিত্রে ছোট্ট খুদে মন জয় করছে সকলের, রামপ্রসাদের সাথে তার খুনসুটিতে মেতে উঠছেন দর্শক মহল

দীর্ঘ তিন মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে বর্তমানে রমরমিয়ে চলছে রামপ্রসাদ। এই ধারাবাহিকের ঘোষণা হয়েছিল দীর্ঘদিনই। অবশেষে ১৭ এপ্রিল থেকে শুরু হয়েছে ধারাবাহিক ‘রামপ্রসাদ’। এখানে মুখ্যভূমিকায় দেখা যাচ্ছে সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। প্রায় ৩০০ বছর আগে এক কবির গল্প, দেবী শ্যামার প্রতি তাঁর ভালবাসার গল্প ফুটিয়ে তোলা হবে এই ধারাবাহিকে।

বাংলা টেলিভিশনে একসময়ে বামাক্ষ্যাপা বা বামদেব হিসাবে সব্যসাচী চৌধুরীকে পেয়েছিলেন দর্শকরা৷ সেইখানে তার অভিনয় ছিল মুগ্ধ করার মতন। আর তিনিই এবার হাজির হয়েছেন রামপ্রসাদের ভূমিকায়। আরেক মাতৃ সাধককে তার সাবলীল অভিনয় দিয়ে ছোটো পর্দায় ফুটিয়ে তুলছেন সব্যসাচী ৷ এর আগে একই চ্যানেলের ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে তাঁকে দেখার পর দর্শকদের মধ্যে তার প্রতি ভালোবাসা দ্বিগুন হয়ে গিয়েছিল।

Ramprasad, Star jalsha, Bengali Serial, রামপ্রসাদ, স্টার জলসা, বাংলা সিরিয়াল

সব্যসাচীর পেশাগত জীবনের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনও সবসময়ই থেকেছে চর্চায়। কিছু মাস আগেই তাঁর জীবনের উপর দিয়ে যে ঝড় বয়ে গিয়েছে তা কারুর অজানা নয়। মারা যান ঐন্দ্রিলা। সম্পূর্ণ রূপে ভেঙে পড়েছিলেন তিনি আর সেখান থেকেই আবার মাথা তুলে দাড়ান অভিনেতা।

Ramprasad, Star jalsha, Bengali Serial, রামপ্রসাদ, স্টার জলসা, বাংলা সিরিয়াল

বর্তমানে রামপ্রসাদ ধারাবাহিকের ট্র্যাক অনুযায়ী বিয়ে হয়েছে রাম প্রসাদের। রামপ্রসাদ তার বাবার কথা অনুযায়ী সর্বাণীকে বিয়ে করতে রাজি হয় সে। অনেকেই নানান ভাবে এই বিয়ে ভাঙতে চাইলেও সে তার বাবার কথা অমান্য করতে পারে না। তাই রামপ্রসাদ তৈরি বড় বেশে নিতবরকে নিয়ে বিয়ে করতে। আর ঠিক সেই সময় রামপ্রসাদ তার ছোট ভাই এর সঙ্গে বেশ খুনসুটিতে মজেছে।

Ramprasad, Star jalsha, Bengali Serial, রামপ্রসাদ, স্টার জলসা, বাংলা সিরিয়াল

এই অল্প কিছু দিনের মধ্যেই দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছে খুদে অভিনেতা একতারা। দুজনকে একসাথে দেখলে মন ভরে যায় দর্শকদের। রামপ্রসাদের খুদে সেনাপতি এখন রামপ্রসাদের মতোই মন কেড়েছে ভক্তদের। একতারা আর রামপ্রসাদের খুনসুটি না দেখলে মজা পান না তারা। কোথাও যেনো একটা খামতি থেকে যায়। দুজনের মিষ্টি সম্পর্কে বেশ খুশি দর্শক মহল।

Back to top button