নিলুর চক্রান্তে রাই অনির্বাণের মধ্যে বাড়লো দূরত্ব! স্রোতের গায়ে হাত তুলতে গেলো সার্থক স্যার!

সমান তালে তিন বনের ভিন্ন জীবনের গল্প দর্শকদের সামনে তুলে ধরছে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিকটি। এই ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। শুরু থেকেই তার অভিনয়ে মুগ্ধ হচ্ছেন দর্শক মহল। এই মুহূর্তে টিআরপিতেও স্লট লিড করতে দেখা যাচ্ছে এই ধারাবাহিকটিকে।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, শ্বশুরবাড়ি থেকে ফিরে এসেছে নিলু। আর তারপর থেকেই সে ভেবে চলেছে ঠিক কি করলে রাইকে সবার সামনে অপদস্ত করা যাবে। অন্যদিকে রাস্তায় হঠাৎ করে সার্থকের বাবার সাথে দেখা হয়ে স্রোতের। তিনি স্রোতকে দুপুরে খেতে যেতে বলেন। প্রথমে রাজি হতে না চাইলেও পরে সে জানতে পারে সার্থক বাড়িতে থাকবে না, তখন রাজি হয়ে যায় যেতে।

মিঠিঝোড়া আজকের পর্ব ৬ মে (MithiJhora Today Episode, MithiJhora Today Episode 6 may)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, নেমন্তন্ন রক্ষা করতে সার্থক স্যারের বাড়িতে চলে যায় স্রোত। সেখানে সার্থকের বাবার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলে সে। সার্থকের বাবা তার অসহায় জীবনের কথা স্রোতকে খুলে বলে। আসলে তিনি মনে করেন স্রোত পারবে সার্থকের সমস্ত অভিমান ঘুছিয়ে দিতে। স্রোতে যখন জানতে পারে আজ সার্থক স্যারের মায়ের মৃত্যুবার্ষিকী তখন তাড়াতাড়ি তার ছবিতে ধুপ আর ফুলের মালা দেয়।

স্রোতকে মারতে গেল সার্থক

এরপর স্রোতকে অনেক আদর যত্ন করে খেতে বসায় সার্থকের বাবা। কিন্তু খুব বেশিক্ষণ এই আদর সহ্য হলো না স্রোতের। কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে উপস্থিত হয় সার্থক আর নিজের মায়ের ছবিতে এসব মালা দেখে অবাক হয়ে। স্রোত যখন সার্থককে বলে মালাটা সে নিজে পরিয়েছে তখন ভীষণ রেগে যায় সার্থক। সে স্রোতকে অনেক অপমান করে। তর্ক বিতর্ক এমন পর্যায়ে পৌঁছে যায় যে স্রোতের গায়ে হাত অবধি তুলতে যায় সার্থক। স্যারের ওপর সমস্ত ভালোলাগা শেষ হয়ে যায় স্রোতের মন থেকে।

অন্যদিকে, রাই ফিরে এসেছে দেখে অফিসের সমস্ত কর্মচারীরা তার জন্য একটা ছোট্ট উপহার নিয়ে আসে। কিন্তু প্রত্যেক মুহূর্তে রাইকে এড়িয়ে চলার চেষ্টা করে অনির্বাণ। রাই মনে মনে ঠিক করে স্যার যখন তাকে এড়িয়ে যাচ্ছে তখন সেও একই কাজ করবে। আর এদিকে নিলু ভাবতে থাকে, সে কিছুতেই তার দিদিকে সুখী হতে দেবে না। সে এমন পরিকল্পনা করবে যাতে তার দিদির গোটা জীবন নষ্ট হয়ে যায়।

Back to top button