অনির্বাণের মুখে ফুলশয্যার কথা শুনে মুখ লুকালো রাই! মিঠিঝোরায় নতুন মোড়

বর্তমানে জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হিসেবে নিজেকে প্রতিষ্টিত করেছে মিঠিঝোরা (MithiJhora)। বহুদিন ধরে নিজের প্রতিপক্ষ ধারাবাহিকের সাথে আরো উন্নত হওয়ার লড়াই চালিয়ে যাচ্ছিল এই ধারাবাহিকটি। গত সপ্তাহে টিআরপি তালিকায় এই কঠোর পরিশ্রমের ফল পেয়েছে এই মেগা। প্রথমবার টিআরপি তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিকটি। এই ধারাবাহিকের মধ্যে দিয়েই দর্শকদের কাছে আরো বেশি জনপ্রিয় হয়ে উঠেছে নায়িকা রাই চরিত্রটি।

এখানে তিনজন নায়ক এবং তিনজন নায়িকাকেই সমান গুরুত্ব দিয়ে দেখানো হলেও এই ধারাবাহিকের প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী আরাত্রিকা মাইতি এবং প্রধান নায়কের চরিত্রে অভিনয় করছে অভিনেতা সুমন দে। দুজনের অভিনয়ই দর্শকদের ভীষণ পছন্দ হয়েছে। বিশেষ করে নায়িকা রাইয়ের চরিত্রটি বেশি করে দর্শকদের মনে দাগ কাটতে সক্ষম হয়েছে। ধারাবাহিকের শুরু থেকেই এই রাই অনেক কষ্ট পেয়ে এসেছে। সবার ভালো করতে গিয়ে বারবার নিজেই সবার কাছে খারাপ হয়ে গিয়েছে। বিয়ের পরেও শান্তি পায়নি সে।

MithiJhora, Zee Bangla, Bengali Serial, Bengali television, মিঠিঝোড়া, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, রাইয়ের শরীরে একটি বড় রোগ বাসা বেঁধেছিল। এটা বারবার বলা সত্ত্বেও অনির্বাণ তার কথা বিশ্বাস করেনি। অনির্বাণ মনে করেছে রাই গর্ভবতী। বর্তমানে রাই বেঁচে রয়েছে তার অন্যতম কারণ হচ্ছে স্রোত। সে যদি উদ্যোগ নিয়ে ডাক্তার দেখানো থেকে শুরু করে অপারেশন সবকিছুর দায়িত্ব নিজের কাঁধে তুলে না নিত তাহলে হয়তো তার দিদির আরো বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারত। বর্তমানে সত্যিটা জানতে পেরে ছুটে এসেছে অনির্বাণ। কিন্তু এই মুহূর্তে তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে রাই।

রাই ঠিক করে নিয়েছে সে নিজে জীবনের চলার পথে আগামী দিনে আর কোনভাবেই অনির্বাণকে নিজের জীবন সঙ্গী হিসেবে পেতে চায় না। কিছুটা সুস্থ হলেই সে ঠিক করেছে উকিলের সাথে গিয়ে কথা বলবে এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের মধ্যে বিচ্ছেদকে চূড়ান্ত রূপ দেবে। এর মাঝেই একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে অনির্বাণের বলা ফুলশয্যার কথায় লজ্জা পেয়ে মুখ ঢাকছে রাই। প্রশ্ন উঠছে তবে কি রায়ের সুস্থ হওয়ার সাথে সাথে আবার নায়কের সাথে তার সমস্ত সম্পর্ক ঠিক হয়ে যেতে চলেছে?

আরও পড়ুনঃ ফের অতীতের মুখোমুখি হল মধুবণী! ফিরে এলো মিহির আসল বাবা মা!

MITHIJHORA ZEEBANGLA

অনির্বাণের কথা শুনে আঁচল দিয়ে মুখ লুকালো রাই

না, এখনো অবধি তেমন কোন খবর এসে পৌঁছয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন নায়ক নায়িকা। সেখানেই মজার ছলে গল্প করতে করতে অনির্বাণ বলে, “ফুলশয্যা তো হবেই” নায়কের এমন মন্তব্যে লজ্জা পেয়ে আঁচল দিয়ে মুখ ঢাকে রাই। এছাড়াও অনির্বাণ বলে, “প্রেমে অবিশ্বাস মান অভিমান রাগ ঝগড়া ঝামেলা এসব তো থাকবেই। এসব না থাকলে সেটা আবার প্রেম হলো নাকি?” এই নিয়েই এগিয়ে যায় সাক্ষাৎকার এবং চলতে থাকে আড্ডা।

Back to top button